রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর রিয়ার সমর্থনে বি-টাউন, মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ

ওয়েব ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অদ্ভুতরকমভাবে নিস্তব্ধ ছিল গোটা বলিউড। কিন্তু রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর থেকেই তার সমর্থনে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন বি-টাউন। ইতিনধ্যেই রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খুলেছে বলিউডের মহিলা সদস্যদের একটা বড়ো অংশ। তাদের মধ্যে অন্যতম বিদ্যা বালান, সোনম কাপুর, কারিনা কাপুর খান সহ একাধিক তারকার নাম রয়েছে। তারা প্রত্যেকেই পুরুষতান্ত্রিক সমাজ ভেঙে গুঁড়িয়ে ফেলবার ডাক দিয়ে একটি ক্যাম্পেনও করছেন। এবার ক্যাম্পেনেই নাম উঠে এল পরিচালক অনুরাগ কশ্যপের।

এদিন অনুরাগ কাশ্যপ রিয়াকে সমর্থন করার পাশাপাশি কেন সুশান্তের মৃত্যুর পরও তাঁর সমর্থনে এগিয়ে এলেন না সেবিষয়েও এদিন সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিলেন পরিচালক। তার কথায়, সুশান্তের মৃত্যুর পরও বলিউডের তারকারা সুশান্তের বিষয়ে মুখ খোলেননি কারণ তাতে সুশান্তের সম্মানহানি হত। পাশাপাশি, অনুরাগ কেন সুশান্তের সঙ্গে কাজ করতে চাননি সেই জবাবও এদিন দিলেন অনুরাগ কশ্যপ। এমনকি নিজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটও টুইটারে প্রকাশ করলেন পরিচালক।

সুশান্তের মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অর্থাৎ চলতি বছর ২২ শে মে তার ম্যানেজারের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল অনুরাগের। টুইটারে সেই কথোপকথনের ক্রিনশটও পোস্ট করেন অনুরাগ কাশ্যপ। তাতে দেখা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতকে যেন অনুরাগের পরবর্তী প্রোজেক্টের জন্য নেওয়া হয়, সে বিষয়ে তাকে অনুরোধ করেছিলেন সুশান্তের ম্যানেজার। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে অনুরাগ স্পষ্টই জানিয়ে দেন “সুশান্ত খুব বেশি প্রবলেমেটিক। আমি ওকে ওর কেরিয়ার শুরুর আগে থেকে চিনি, আমার জন্যই সুশান্ত ওর প্রথম ছবি কাই পো ছে পেয়েছিল।”

এরপর সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ওইদিন অর্থাৎ ১৪ জুন সুশান্তের ম্যানেজারের সঙ্গে অনুরাগের কথা হয়। সেই হোয়াটসঅ্যাপ চ্যাটও এদিন প্রকাশ করেন পরিচালক৷ পাশাপাশি এই চ্যাট প্রসঙ্গে তিনি লেখেন, “এটা তোমাদের সেই জিনিস দেখাবে তা তোমরা দেখতে চাও না। এটা খুব ভয়ঙ্কর কাজ মনে হতে পারে, তবে আর পারা যাচ্ছে না। এটা তাদের জন্য যারা ভাবছ আমরা পরিবারের জন্য পরোয়া করিনি, এর চেয়ে বেশি স্বচ্ছ আর হওয়া সম্ভবপর নয়, যেমনভাবে ইচছা আমাকে বিচার করুন।”

সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গিয়েছে, সুশান্তের মৃত্যুর পর অনুরাগ সুশান্তের ম্যানেজারকে হোয়াটসঅ্যাপে বলেন, “রণবীর সিংয়ের বদলে সুশান্তকে নিজের একটা ছবির করবার সিদ্ধান্ত নিয়েছিলাম,কারণ মুকেশ বলেছিল সুশান্ত ছবিটা করতে চায়। এরপর সুশান্ত আমাকে এড়িয়ে গেল। আমাকে ছবিটা বন্ধ করে দিতে হল।”
এদিকে রিয়ার গ্রেফতারির পর বহু মানুষ রিয়াকে নানাভাবে অসম্মান করছেন, সেই প্রসঙ্গে অনুরাগ বলেন, “সবাই বলছে কীভাবে আমরা জানি যে রিয়া এটা করেনি, সুশান্তের সঙ্গে এমনটা ঘটেনি? তোমরা কি করে জানবে যে সুশান্ত কী অবস্থায় ছিল? আমরা কি ভুলে যাচ্ছি যে গোটা ইন্ডাস্ট্রি সুশান্তকে চিনিছে এবং দেখেছে,ওর সঙ্গে কথা বলেছে গত ৯-১০ বছর ধরে। হ্যাঁ, আমরা তোমাদের চেয়ে বেশি জানি।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…