প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম যেমন পি.কের সাহায্য নিয়েছেন তেমনই প্রার্থীদের নাড়ি নক্ষত্র আর জন সমর্থনের হাল হককিৎ জানিয়েছে পি.কে। আর সেই মাপকাঠিতে ২০১৬ বিক্রম প্রধান আর ২০২১ বিক্রম প্রধান এক নয়। মূলত তিনটি জিনিস বিক্রম প্রধান এবং তাঁর অনুগামীদের জনপ্রিয়তা হ্রাস করেছে। প্রথমতঃ একটি বিস্তীর্ণ এলাকার অধিকাংশ মানুষেরই অভিযোগ বড়সড় কোনও উন্নয়ন হয়নি।
দ্বিতীয়ত: ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমফানের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া ইত্যাদি প্রশ্নেও দাঁতন এলাকায় ব্যাপক ক্ষোভ রয়েছে। মোহনপুর ও দাঁতন-২ ব্লকের পানচাষীরা লকডাউনের সময় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন। তাঁদের অভিযোগ এই সময় কেউ পাশে দাঁড়ায়নি। তৃতীয় এবং মারাত্মক অভিযোগ হল দাঁতন এলাকায় ঘন ঘন রাজনৈতিক হিংসা হয়েছে, মৃত্যু হয়েছে যার পেছনে ১৪আনা দায়ি শাসকদল।
যদিও তৃনমূলের পক্ষ থেকে এই অভিযোগ খন্ড করে এগুলিকে বিজেপির অপপ্রচার বলা হয়েছে। যদি তা হয়েও থাকে তবে এটা মানতে হবে যে সেই ‘অপপ্রচার’ মানুষ গ্রহণ করেছে এবং তা করেছে বলেই অভিষেক ব্যানার্জীকে বলতে হয়েছে, দাঁতনে আপনাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দাঁতন এবং গড়বেতার আমলাশুলিতে অভিষেক বন্দোপাধ্যায় সভা করার পাশাপাশি মেদিনীপুর শহরে প্রার্থী জুন মালিয়ার সমর্থনে একটি রোড-শো তে অংশ নিয়েছিলেন যা রীতিমতো জমিয়ে দিয়েছে তৃনমূল। সিপাহী বাজারের গির্জা থেকে জগন্নাথ মন্দির অবধি এই রোড-শোতে উজাড় করে কর্মী সমর্থকরা অংশ নিয়েছেন। পঞ্চুরচক গোলকুয়া হয়ে স্কুলবাজারের রাস্তার দুপাশে অগণিত মানুষ ভিড় করেছেন এই বর্ণময় রোড-শো দেখার জন্য।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…