এখন খবর

মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরাই লুঠ করেছিলাম পঞ্চায়েত ভোটে; বিস্ফোরক অর্জুন

নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরাই ভোট লুঠ করেছিলাম, অন্যায় করেছিলাম; বিস্ফোরক স্বীকারোক্তি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে আমডাঙ্গার বিজেপি প্রার্থী জয়দেব মান্নার প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং। সাংবাদিকদের বললেন, “২০১৮ সালে আমি তৃণমূল কংগ্রেস করতাম। সেই সময় পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভোট লুঠে নাও। আমরাই ভোট লুঠ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছিলাম। অন্যায় করেছিলাম দিদির কথায়। বিজেপিতে এসে পাপ মুক্ত হয়েছি, একথা আগেই বলেছি। এর আগে সিঙ্গুর আন্দোলন নিয়ে মুকুল রায়ও ক্ষমা চেয়ে ছিলেন। আমরা ভুল করেছিলাম, বিজেপিতে ভোট লুটের রাজনীতি হয় না।”

অর্জুন সিং রবিবার আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুরে এসে তৃণমূলের ক্ষমতায় আসা নিয়ে আক্রমণ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি বলেন, “উনি সুগারের সমস্যায় ভুল ভুগছেন, রাজ্যে বা জেলায় তৃণমূল কোথায় জিতবে পরের কথা, হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিক নিজে হারবেন। কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, তৃণমূল ২২১টি আসন পাবে রাজ্যে। সেই প্রসঙ্গে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ও জ্যোতিপ্রিয় মল্লিককে কড়া ভাষায় আক্রমণ করেন। এদিন বিজেপি প্রার্থী জয়দেব মান্নার প্রচারে এসে অর্জুন সিং স্থানীয় তৃণমূল প্রার্থী রফিকার রহমানের জমি মাফিয়ার সাথে সংযোগের অভিযোগ তোলেন এবং দুর্নীতি প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর “ভাইপো”কেও।

সম্প্রতি নিউ ব্যারাকপুরে কর্মিসভায় দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় পঞ্চায়েতে ভোট লুঠের তত্ত্ব তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, পঞ্চায়েত ভোট আরও স্বচ্ছতার সঙ্গে হলে ভালো হতো। রবিবার বিজেপির দলীয় প্রচারে এসে সংবাদ মাধ্যমকে এই ভোট লুঠের তত্ত্বকে নিজের জীবনের পাপ হিসেবে স্বীকার করে নিলেন তৃণমূলের প্রাক্তন সামনের সারির নেতা তথা বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি সাংসদ হয়ে তিনি স্বীকার করে নিলেন, পঞ্চায়েতে ভোট লুঠ হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…