কেরালার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃত ২পাইলট সহ অন্তত ১৪ জন

নিজস্ব সংবাদদাতা: কেরালায় দুবাই থেকে আগত ইন্ডিয়া এক্সপ্রেস বিমান দুর্ঘনায় ২ জন পাইলট সহ অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৭.৪৫ নাগাদ কেরালার কারিপুর বিমানবন্দরের রানওয়ে ছুঁয়েই দু টুকরো হয়ে আগুন লেগে যাওয়া বিমানটিতে আরও কিছু দেহাংশ রয়েছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। ১৯১ জনকে নিয়ে দুবাই ফেরত ওই বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন ১২৩ জন যার মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন মালাপ্পুরমের পুলিশ সুপার।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এয়ার এক্সপ্রেস বিমানটি দুবাই থেকে কেরলের কোজিকোড আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করছিল। সে সময় বিমানে মোট ১৯১ জন যাত্রী ছিল। প্রচন্ড বৃষ্টিতে রানওয়ে ভিজে যাওয়ায় বিমানটি অবতরণ করার সময়ই ঘটে দুর্ঘটনা। প্রচণ্ড গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে দু’টুকরো হয়ে যায় সেটি। দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার জায়গাতে ধোঁয়াশা ছিল এবং বিমান দুটি অংশে বিভক্ত বলে মনে হয়। ডিজিসিএ সূত্র জানায়, “বিমানটি রানওয়েটিকে ওভারশট করে, উপত্যকায় পড়ে দুটি টুকরো টুকরো হয়ে যায়।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…