ইরানের জেনারেল কাসেম সোলেমানির হত্যার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরানের,

ওয়েব ডেস্ক : মার্কিন ড্রোনের হানাই মৃত্যু হয় ইরানের জেনারেল কাসেম সোলেমানির। জেনারেলের মৃত্যুর পর তাকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। এমনকি ট্রাম্পকে গ্রেফতার করার জন্য ইরানের তরফে ইন্টারপোলের কাছে সাহায্যও চাওয়া হয়েছিল। তবে ইতিমধ্যেই ইন্টারপোল এই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত ট্রাম্পের গ্রেফতার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ আরও ৩৫ জনের বিরুদ্ধে ইরানের জেনারেল কাসেম সোলেইমানি হত্যা করার অভিযোগ এনেছে তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর৷ তবে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগের কথা বললেও আদপে ট্রাম্প ছাড়া বাকি ৩৪ জনের নাম বলেননি আলকাসেমিহর। তার বিরুদ্ধে খুন ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ইরানের তরফে ইন্টারপোলের কাছে “লাল নোটিস” জারি করার কথা বলা হয়েছিল। এই লাল নোটিশ জারি হলে কর্তৃপক্ষ ওই ব্যক্তির উপর নজর রাখেন। ইরানের এই অনুরোধের পর আলোচনায় বসেছে ইন্টারপোল। সেখানেই এই “লাল নোটিসের” বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

আলোচনার পর ইন্টারপোলের তরফে জানানো হয়েছে, তাদের বিধিনিষেধ অনু্যায়ী রাজনৈতিক কার্যকলাপ বিষয়ে নোটিস পাঠানোর নিয়ম নেই। ফলে তাদের পক্ষে ইরানোর অনুরোধ গ্রাহ্য করা হবে না।
এবিষয়ে মার্কিন বিশেষ দূত ব্রায়ান হুক বলেন, “এটা প্রোপাগান্ডা স্টান্ট। শুধুমাত্র প্রচারের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। এই বিষয়টি কেউ গুরুত্বের সঙ্গে দেখবে না। বরং সারা বিশ্বের কাছে আরও বোকা প্রমাণিত হবে ইরান।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…