এলাকার উন্নয়নে টালবাহানা, রামপুরহাটে প্রকাশ্য কর্মীসভায় মন্ত্রীকে ‘অপদার্থ’ কটাক্ষ অনুব্রতর! হাততালিতে ফেটে পড়ল হল

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে কর্মীসভা করছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। কোন কোন অঞ্চলে কি কি কাজ হয়েছে, কোথায় কম ভোট পড়েছে এই নিয়ে এর আগে বিভিন্ন সভায় একাধিক প্রশ্ন করতে শোনা গিয়েছে অনুব্রত মন্ডলকে। এর আগে দলীয় কর্মী সভাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই নানা বেঁফাস মন্তব্য করতে শোনা গিয়েছে অনুব্রত মন্ডলকে। এবারও তার অন্যথা হল না। শুক্রবার রামপুরহাটে প্রকাশ্য কর্মী সভায় তৃণমূলেরই এক মন্ত্রীকে ‘অপদার্থ’ বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে আচমকা প্রকাশ্য সভায় একজন মন্ত্রীকে এভাবে ভর্ৎসনা করায় স্বাভাবিকভাবেই এদিন খানিক অপ্রস্তুত হয়ে পড়েন মন্ত্রী নিজেও।

জানা গিয়েছে, শুক্রবার রামপুরহাট ১ নম্বর ব্লকে শাসকদলের কর্মিসভা ছিল। এদিন সভায় এসে প্রথম থেকেই সেখানকার দলীয় নেতাকর্মীদের সাথে এলাকার উন্নয়ন সহ নির্বাচন ঘিরে একাধিক প্রশ্নোত্তর করেন অনুব্রত মণ্ডল। সেই সভাতেই এদিন আয়াস অঞ্চলের এক তৃৃণমূল নেতা অনুব্রতবাবুকে এলাকার উন্নয়ন বিষয়ে একাধিক অভিযোগ করেন। এদিন শাসকদলের ওই নেতা বলেন, তাঁর এলাকায় উন্নয়ন হয়নি। তিনি জানান, বারংবার এলাকার বিভিন্ন কাজের কথা বললেও কাজ করছে না প্রশাসন। এদিন ওই তৃণমূল নেতার অভিযোগের পরই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি জানতে চান অনুব্রত। একই সাথে একই ব্যক্তিকে কেন প্রধান ও অঞ্চল সভাপতি করে রাখা হয়েছে তা জানতে চেয়ে মন্ত্রীকে ধমক দিয়ে ‘অপদার্থ’ বলেন অনুব্রত মন্ডল।

এদিকে দলীয় সভায় মন্ত্রীকে ‘অপদার্থ’ বলায় গোটা সভা জুড়ে হাততালিতে ফেটে পড়ে। তবে আচমকা সভার মাঝে একজন মন্ত্রীকে এভাবে অপমান করায় স্বাভাবিকভাবেই অপ্রস্তুতে পড়েছেন মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। তবে এই প্রথম নয়, এর আগে দলীয় সভায় একাধিকবার নানা বেঁফাস মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Politicstmc

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…