এখন খবর

এবার উত্তরে ধস তৃনমুলে, কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রূপম ঘোষ দল ছাড়লেন

নিউজ ডেস্ক:বিধানসভা নির্বাচনের পূর্বে বিপর্যয়ের মেঘ কাটছে না তৃণমুলের।দিন প্রতিদিন দলের অন্দরে বাড়ছে গুমোঠ ভাব বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার বিপর্যয় উত্তরবঙ্গের তৃণমুল শিবিরে।  দল ছাড়লেন তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রুপম ঘোষ।

তিনি তাঁর দলত্যাগের কথা মেইল করে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যে সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়কে জানিয়েছেন। জানা গিয়েছে, বুধবার শিলিগুড়িতে একটি সভায় বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। যদিও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি রুপম ঘোষ।

দলত্যাগের পর রূপম ঘোষ জানান, দলের বিভিন্ন কর্মপদ্ধতি মেনে নিতে পারছিলেন না। এর আগেও দল ছাড়ার জন্য বহুবার চেষ্টা করেছিলেন। যদিও বিভিন্ন নেতা কর্মীদের অনুরোধে তা করে উঠতে পারেননি। বীতশ্রদ্ধ হয়ে উঠে সিদ্ধান্ত নেন দল ছাড়ার।এরপর বেঁছে নেবেন অন্য প্ল্যাটফর্ম।

ভোটের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের যা হিড়িক।তাতে অন্য প্ল্যাটফর্ম বলতে রূপম ঘোষ বিজেপিকে বোঝাচ্ছেন তা স্পষ্ট হতে শুরু করেছে।শেষ পর্যন্ত ভোটের মুখে তৃণমূল যুব দল ছেড়ে দেওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন দলের নেতারা।

যদিও তৃণমূলে‌র জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সৈকত চ‍্যাটার্জি বলেন, রূপম ঘোষ রাজনীতিতে অ্যাকটিভ ছিলেন না।জলপাইগুড়িতে তাকে অনেকেই চেনে না।গৌতম দেবের বিধানসভায় থাকেন বলে তাকে পদে বসানো হয়েছিল।তবে তিনি কোনো কাজ সেভাবে করেননি।শুভেন্দু অধিকারী,রাজীব ব্যানার্জী যাওয়াতে যখন কোনো ক্ষতি হয়নি তখন রূপম ঘোষ দল ছাড়া‌য় দলে কোনও প্রভাব পড়বে না।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: bjptmc

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…