ফের ভাঙন মিমে! ভোটের আগে মিম ছেড়ে তৃণমুলে প্রবেশ এক শীর্ষ নেতার

নিউজ ডেস্ক : একুশের নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের ঘর গোছাতে লেগে পড়েছে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের নেতারা। কিছু দিন আগেই রাজ্য সফরে এসেছিলেন দলের শীর্ষ নেতা আসাদ উদ্দিন ওয়েইসি। উদ্দেশ্যে নির্বাচনের আগে রাজ্যের হাল হকিকত ও নিজেদের সংঠনকে বুঝে নেওয়া। পরবর্তী কাজ প্রার্থী নির্বাচন করা কিন্তু তার আগেই রামধাক্কা খেল মিম। শনিবার সাঙ্গপাঙ্গ নিয়ে আরও এক মিম নেতা যোগ দিলেন শাসক শিবিরে।

সম্প্রতি তৃণমূল শিবিরে যোগ দেন এআইএমআইএমের যুব দলের রাজ্য সভাপতি সফিউল্লাহ খান। ফলে নতুন করে ভাবতে হচ্ছিল ওয়েই সিকে। কারন এবারে রাজ্যের শাসকদলে যোগ দিলেন পশ্চিমবঙ্গ মিমের কার্যকরী সভাপতি তথা রাজ্যের সাংগঠনিক প্রধান শেখ আবদুল কালাম। পাশাপাশি এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন মিমের বহু কর্মী।

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের পর এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেনের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন শেখ আবদুল কালাম।

দল পরিবর্তনের পর গেরুয়া দলকে ‘‌বিষাক্ত হাওয়া’‌ বলে আক্রমণ শানিয়েছেন শেখ আবদুল কালাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একটা শান্তির বাতাবরণের আবহাওয়া দেখতে পাওয়া যেত। হঠাৎ করে একটা বিষাক্ত হাওয়া রাজ্যবাসীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। যা সকলের পক্ষে অতি ভয়াবহ। তাই সব কিছু ভুলে এক হওয়ার চেষ্টা চালালেন তিনি।এই বিষাক্ত হাওয়াকে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করতেই হবে।
অন্যদিকে একুশের নির্বাচন উপলক্ষে 21 শে জানুয়ারি নতুন দল ঘোষণা করবেন আব্বাস সিদ্দিকি।তিনি জানান, দলিত মুসলিম ও পিছিয়ে পড়াদের নিয়ে কমবেশি ১০টি দলকে একত্রিত করে ফ্রন্ট তৈরি করবেন তিনি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…