এখন খবর

রাজ্যে এল কোভিশিল্ডের আরও ২ লক্ষ ১২ হাজার ৪৬০টি ডোজ।

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু সারা দেশ। আক্রান্ত আর মৃত্যুর নিরিখে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড। এই পরিস্থিতিতে ভ্যাকসিনই একমাত্র বাঁচাতে পারে মানুষকে। কিন্তু সেই ভ্যাকসিনের আকাল চলছে দেশে। নির্বাচন চলার সময় সরকারকে ভ্যাকসিন সরবরাহ করতে যতটাই তৎপর হতে দেখা গিয়েছিল এখন যেন ততটাই উদাসীন। প্রথম ডোজ মিলছেনা তো দ্বিতীয় ডোজের মধ্যবর্তী ফাঁক বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকদিন। মানুষের আতঙ্ক, হতাশা, বিরক্তি আর ক্ষোভের মধ্যেই অবশ্য একটু আশার আলো দেখা গেল বুধবার। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমনের মধ্যেই স্বস্তির খবর। পশ্চিমবঙ্গে এল আরও দু’লক্ষ ভ্যাকসিন, এবার ১৮ ঊর্ধ্বরা প্রাধান্য পেতে চলেছে।

এদিন অর্থাৎ বুধবার সকালে রাজ্যে এল কোভিশিল্ডের আরও ২ লক্ষ ১২ হাজার ৪৬০টি ডোজ। পুণের সেরাম ইনস্টিটিউট থেকে আজ সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে এসে পৌঁছল ভ্যাকসিন। মূলত ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের দেওয়া হবে এই টিকা।

প্রসঙ্গত উল্লেখ্য,সারাদেশের পাশাপাশি রাজ্যেও সংক্রমণ বাড়ছে পাল্লা দিয়ে। চলছে মৃত্যুমিছিল। সংক্রমণ ঠেকানোর অন্যতম এবং প্রাথমিকভাবে একমাত্র উপায় হল টিকাকরণ। কিন্তু দেশে হাহাকার পড়ে গিয়েছে ভ্যাকসিনের। তার মধ্যেই এল স্বস্তির বার্তা।

বুধবার সকাল ৮.৫০ মিনিট নাগাদ পুণে থেকে দমদম বিমানবন্দরে এসে পৌঁছয় ২ লক্ষ ১২ হাজার ৪৬০টি টিকা। মূলত ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের দেওয়া হবে এই টিকা। এখন ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থার থেকে রাজ্য সরকারকে সরাসরি কিনতে হচ্ছে ডোজ।

প্রসঙ্গত,এর আগেও পুণের সেরাম সংস্থা থেকে কোভিশিল্ডের ডোজ কিনেছে রাজ্য সরকার। এবার ২ লক্ষের বেশি ডোজ কিনল রাজ্য। রাজ্য স্বাস্থ্য দফতর তাতে কিছুটা স্বস্তি মিলবে বলেই আশা করছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…