নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) বার্ষিক পর্যালোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সমিতির রবীন্দ্রনগরস্থিত জেলা দপ্তর গোলোকপতি ভবনে তুষার পঞ্চানন মঞ্চে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন আঞ্চলিক শাখা এলাকার সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা যোগ দেন। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সূচনা হয়। শোকপ্রস্তাব উত্থাপন করার পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিকাশ পট্টানায়েক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ । প্রতিবেদনের উপর তিনটি মহকুমা ও ২৬ টি আঞ্চলিক শাখার প্রতিনিধিরা অংশ নেন। সভায় দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। সভায় জেলা সম্পাদক, সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সুবীর সিনহা, জগন্নাথ খান, মৃণালকান্তি নন্দ,শ্রীবাস জানা,সুধাপদ বসু,সুমন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিনের সভায় উপস্থিত নেতৃত্ব ও প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্যে গ্রাজ্যুয়েট শিক্ষকদের বেতন বৈষম্য অবিলম্বে দূর করা, বিভিন্ন বিষয়ে ডি আই অফিস ও ফাইনান্স বিভাগের অব্যবস্থা, অবসর প্রাপ্তদের পেনশন নিয়ে সরকারী টালবাহানা,বদলীর ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে সোচ্চার হন এবং এবিষয়ে অবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সপক্ষে মতামত ব্যক্ত করেন। মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের এবিটিএ’র পতাকাতলে সমবেত হয়ে উপরোক্ত বিষয়গুলো সহ অন্যান্য বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক নেতৃবৃন্দ বাম-গনতান্ত্রিক শক্তির সপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…