শিলিগুড়ি

সাফাইয়ের কাজ স্থগিত রাখার ঘোষণা সাফাইকর্মীদের,বঞ্চনার অভিযোগ পুরনিগমের বিরুদ্ধে

নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে আগামী ১৭ ই ফেব্রুয়ারী থেকে পুর এলাকায় সাফাই এর কাজ বন্ধ রাখবেন সাফাই কর্মচারীরা।শণিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির।

সাফাই কর্মীদের স্থায়ীকরন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বেশকিছুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।এরপরেও পুরনিগম কোনো গুরুত্বই দিচ্ছে না তাদের,অভিযোগ এমনই।

গত তেরো জানুয়ারি দশ দফা দাবি জানিয়ে শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যানকে স্মারকলিপি জমা দিয়েছিলেন তারা।এরপর আট ফেব্রুয়ারি ফের স্মারকলিপি জমা দেন তারা।এতেও কোনো সুরাহা মেলেনি।পুরনিগম তাদের আওয়াজ কানে তুলছে না।

এমনকি শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর ওয়ার্ড যেখানে সাফাইকর্মীরা থাকেন সেই এলাকায় দূষণের চিত্র বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে।পরিশ্রুত পাণীয় জল পান না তারা।অভিযোগ সাফাইকর্মীদের খাঁটিয়ে নেয় পুরবোর্ড।তাদের কোনো দাবী শুনতে চায়না পুরনিগম।এতেই ক্ষুব্ধ তারা।

সেকারনেই এবারে তারা বন্ধ রাখবেন সাফাই এর কাজ।সমিতির সভাপতি কিরন রাউথ জানান, বুধবার সকালে বাঘাযতীন পার্ক থেকে একটি ধিক্কার মিছিল শুরু হবে।যা সমগ্র হিলকার্ট রোড পরিক্রমা করবে।এরপর থেকেই সাফাই এর কাজ স্থগিত রাখবেন সাফাইকর্মীরা।শিলিগুড়ির পাশাপাশি অন্যান্য জেলাতেও যাতে সাফাইকর্মীরা কাজ স্থগিত রাখে সেই আবেদনও তারা করবেন।

যতদিন তাদের দাবি পূরণ হবে না ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…