নিউজ ডেস্ক: এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি এবং গতবারের মেন পরীক্ষা বিধানসভা ভোটের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। পিছিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষাও। এবার পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হল।
এবার পশ্চিমবঙ্গে আট দফায় বিধানসভা ভোট হবে। ২৭ মার্চ থেকে শুরু হবে ভোটগ্রহণ।তারপর ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। আগামী ২ মে হবে ফল ঘোষণা করা হবে। এমনিতে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হয় আগামী ৩১ মে। সেক্ষেত্রে তারপরই সম্ভবত পরীক্ষা হবে বলে ধারণা করেছিল অনেকেই।
এবার কমিশনের তরফে পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানানো হল। পশ্চিমবঙ্গ পাবলিক সিভিল সার্ভিসের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ মে পর্যন্ত চলতি বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। আর পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৩ জুন। ২০২০ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের এগজিকিউটিভ (মেন) পরীক্ষা হবে আগামী ১৭, ১৮, ১৯ এবং ২১ মে।
এমনিতে ২১ মার্চ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ১১ এপ্রিল হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। আর এবারের সিভিল সার্ভিসের মেন পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। কিন্তু সেই সময় ভোটের কারণে তা স্থগিত হয়ে করে দিয়েছিল কমিশন।
প্রসঙ্গত উল্লেখ্য,এবছর পশ্চিমবঙ্গে আট দফায় বিধানসভা ভোট ২৭ মার্চ থেকে শুরু হবে । তারপর ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। আগামী ২ মে হবে ফল ঘোষণা করা হবে। এমনিতে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হয় আগামী ৩১ মে। সেক্ষেত্রে তারপরই সম্ভবত পরীক্ষা হবে বলে ধারণা ছিল সংশ্লিষ্ট মহলের। তবে তার আগেই স্থির হল পরিক্ষার দিন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…