নতুন বছরের নতুন কাণ্ড! সন্তানের ওপর রাগ করে কুকুরের নামে বিশাল সম্পত্তি লিখে দিলেন বাবা

নিউজ ডেস্ক: বাবা মায়েদের সঙ্গে ছেলে-মেয়েদের অশান্তি নতুন কিছু ঘটনা নয়। আর প্রতিটি সংসারেই সম্পত্তি নিয়ে অশান্তি তো প্রায় লেগেই রয়েছে। এই সম্পত্তির জন্য কতকিছুই না ঘটিয়ে থাকেন অনেকে। আবার বাবা-মাও কখনও কখনও রেগে গিয়ে ত্যাজ্য পুত্র বা ত্যাজ্য কন্যাও করে দেন। কিন্তু মধ্য প্রদেশের এক ব্যক্তি সকলকে ছাপিয়ে ঘটালেন এক অদ্ভুত কাণ্ড, যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। তিনি ছেলের ওপর রাগ করে সম্পত্তি লিখে দিলেন তাঁর পোষা কুকুরকে।

অদ্ভুত এই কাণ্ড ঘটানো ওই ব্যক্তির নাম ওম নারায়ণ ভার্মা। তিনি পেশায় কৃষক, বাড়ী মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলার বাড়িবাদা গ্রামে। আর তাঁর পোষ্যটির নাম জ্যাকি। পোষা নেড়ি কুকুর জ্যাকিকে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ২ একর জমি তিনি উইল করে দিয়েছেন। ওই কুকুরই তাঁর আইনসম্মত উত্তরাধিকারী। বাকি জমি পাবেন তাঁর স্ত্রী চম্পা। ৫০ বছরের ওম নারায়ণ ছেলের ওপর অসন্তুষ্ট, তাই তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করে জ্যাকিকে সম্পত্তি দান করে দিয়েছেন।

তিনি উইলে লিখেছেন, ‘আমার স্ত্রী চম্পা ও পোষা কুকুর জ্যাকিই শুধু আমার দেখাশোনা করে। আমি এখন সুস্থ, এরা দুজনেই আমার প্রিয়। যাতে পোষা কুকুর তাঁর মৃত্যুর পর কোনও কষ্টে না পড়ে, তাই তাকে নিজের সম্পত্তি উইল করে দেওয়ার সিদ্ধান্ত।

উইলে তিনি আরও লিখেছেন, ‘যে তাঁর মৃত্যুর পর জ্যাকির দেখাশোনা করবে, সে জ্যাকির অবর্তমানে তার ২ একর জমির উত্তরাধিকারী হবে। তবে জ্যাকিকে বঞ্চিত করে সম্পত্তি হজম করার চেষ্টা করলে চলবে না।’ জ্যাকির বয়স এখন মাত্র ১১ মাস।

তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান যমুনা প্রসাদ ভার্মা তাঁর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন, তাঁকে বুঝিয়েছেন উইল বাতিল করতে। ওম নারায়ণ অবশ্য পরে জানিয়েছেন, রাগের মাথায় এমন উইল করে ফেলেন তিনি, এবার বাতিল করার কথা ভাবছেন।

সংসারে থাকতে গেলে অশান্তি হয়, কখনও তা মিটে যায় আবার কখনও তা অতিক্রম করে চরম সীমা। আর রেগে গিয়ে হাজার রকমের ঘটনা ঘটিয়ে থাকেন পরিবারের সদস্যরা। তবে এক্ষেত্রে ওম নারায়ণ বাবু যেন একটু ভিন্ন পথেই হাঁটলেন। যদিও জানা যাচ্ছে, তিনি নিজের মত পাল্টে ফেলতে চলেছেন খুব তাড়াতাড়ি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…