এখন খবর

ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের খনিতে; মৃত প্রায় ১০ জন শ্রমিক

নিউজ ডেস্ক: জিলেটিন স্টিক বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশে। এই দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের । সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শনিবার এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কড়পা জেলায় । গাড়িতে জিলেটিন স্টিক তোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর মিলেছিল। চারজন শ্রমিক নিখোঁজ ছিলেন। বেলা গড়াতেই মৃতের সংখ্যা বাড়ছে। বিস্ফোরণের ভয়াবহতা দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। পুড়ে গিয়েছে গাড়ি। বিস্ফোরণের তীব্রতার জেরে উড়ে গিয়েছে মৃতদের দেহাংশ।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বহু খাদান শ্রমিক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও অজানা। খাদানের ভিতরে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।

এরপরেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদের দেহগুলি। পুলিশ জানিয়েছে, স্থানীয় কলসাপাড়ু ও পুলিভেন্দুলা মণ্ডলের শ্রমিকরাই এই জিলেটিন স্টিক গাড়িতে তুলছিলেন। তবে এই কাজের জন্য বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিপত্তির কারণ জানতে চাওয়া হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে।

এছাড়াও এই বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে রাজ্য সরকারকে মৃত শ্রমিকদের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করতে বলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রের পুলিশ সূত্রে খবর, চুনাপাথরের খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্যই ওই জিলেটিন স্টিকগুলি গাড়িতে তোলা হচ্ছিল। অসতর্কতাবশত এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…