Image Credit "gadgets ndtv"
টেক ডেস্ক: শাওমির Redmi 9 এবং Redmi 9 Prime বেশ জনপ্রিয়তা পাওয়ার পর বহু প্রতীক্ষিত স্মার্ট ফোন Redmi 9A আগামী ২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে শুক্রবার তারা সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে এই ব্যাপারে ঘোষণা করেছে শাওমি কর্তৃপক্ষ। এই স্মার্টফোনটি হতে চলেছে Redmi 9 সিরিজের তৃতীয় স্মার্ট ফোন।বিগত জুন মাসে মালয়েশিয়াতে এই স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোন ভারতে কিরকম স্পেসিফিকেশন নিয়ে আসবে সে ব্যাপারে এখনও সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে, মনে করা হচ্ছে এই স্মার্টফোনের ভারতীয় ভার্সনটি একই রকম স্পেসিফিকেশন নিয়ে আসবে।
এই নতুন Redmi 9A স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ এবং এম আই ইউ আই ১১ সাপোর্ট ও আপনারা ডুয়াল সিম সাপোর্ট পাবেন। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক helio G25 প্রসেসর এবং ৩ জিবি RAM সহ ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসেপ্লে যার আস্পেকট রেশিও ২০:৯।তবে মনে করা হচ্ছে ভারতের প্রয়োজন অনুযায়ী এই স্মার্টফোনের একটি ৪ জিবি RAM মডেল নিয়ে আসা হতে পারে।
এছাড়া এই ফোনে পেয়ে যাবেন ৫,০০০ mAh ব্যাটারি এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
ক্যামেরার দিক থেকে, এই নতুন Redmi 9A স্মার্টফোনে থাকছে চলেছে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে আপনারা মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। সঙ্গে থাকছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে মনে করা হচ্ছে ভারতের জন্য একটি ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেল আনা হবে।
দাম –
ভারতে এখনও অব্ধি এই স্মার্টফোনের দাম ঘোষণা না হলেও, তবে রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই স্মার্টফোনের ২জিবি RAM এবং ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম হবে ৬,৫০০ টাকার কাছাকাছি। এছাড়াও আরও দুটি মডেল আসতে পারে ভারতে এই স্মার্টফোনের। এই ফোনগুলি আপনারা পাবেন নেচার গ্রীন, সি ব্লু, এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…