Categories: এখন খবর

খাঁটি খেজুর গুড় চেনার সহজ উপায়

নিউজ ডেস্ক: শীতকাল মানেই পিঠে-পুলি পায়েস এসব খাওয়ার দিই। বেশ আয়েষ করে খাওয়া হয় সকলের বাড়ীতে। আর পিঠে পায়েসের কথা উঠলেই উঠে আসে খেজুর গুড়ের কথা। কিন্তু গুড় খাঁটি না হলে সেই পিঠে বা পায়েসের স্বাদটা পাওয়া যায় না তেমনভাবে। খাঁটি খেজুর গুড়ের মম গন্ধ পিঠার স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ।

গুড় খাঁটি না হলে যেমন পিঠে-পুলির স্বাদ পাওয়া যায় না, তেমন কোন কোন সময় পেটেও সমস্যা দেখা দেয়। তাই খেজুরের খাঁটি গুড় চেনা খুবই প্রয়োজন। কিন্তু কীভাবে সম্ভব এই কাজটা! খুব সহজ, জেনে নিন কীভাবে চিনবেন খেজুরের খাঁটি গুড়-

১. গুড় যদি স্ফটিকের মতো তকতকে দেখতে হয়, তবে বুঝবেন– গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না।

২. কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি বেশ ভালো মানের। ধার কঠিন হলে গুড় না কেনাই বুদ্ধিমানের কাজ।

৩. সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।

৪. কেনার সময় একটু গুড় ভেঙে মুখে দিয়ে দেখুন। নোনতা স্বাদ পেলে বুঝবেন এই গুড় খাঁটি নয়।

৫. যদি গুড় একটু হালকা তেতো স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড় বেশিক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। স্বাদের দিক থেকে এমন গুড় খুব একটা ভালো হবে না।

এই উপায়গুলি অবলম্বন করে খাঁটি গুড় চেনা কিছুটা হলেও সম্ভব হবে। তাহলে আর ভাবনা কী, শীত তো চলেই এসেছে, খাঁটি খেজুর গুড়ের পিঠে-পুলির স্বাদ উপভোগ করুণ জমিয়ে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…