ওয়েব ডেস্ক : শ্যুটিং করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন বিগ বি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত দু’দিনে এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর জেরে নেটপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনই একটি খবরে ইতিমধ্যেই বিগ বি-র অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় পুরো বিষয়টিকে গুজব বলেই স্পষ্ট জানিয়েছেন অভিষেক বচ্চন।
এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অভিষেক বচ্চন জানিয়েছেন, শ্যুটিং করতে গিয়ে বিগ বি-র অসুস্থ হয়ে পড়ার যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা আদতে সত্যি নয়, এক্কেবারে গুজব। একই সাথে এদিন জুনিয়র বচ্চন মজা করে বলেন, যদি এমন কিছু হয় তবে অমিতাভ বচ্চনের কোনও ছদ্মবেশী হয়ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে জুনিয়র বচ্চন এদিন বিগ বি-র সুস্থতার খবর দেওয়ার পর আপাতত স্বস্তি পেয়েছেন বচ্চনের অনুরাগীরা।
এদিকে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর তিনি বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, একই সাথে করোনা আক্রান্ত হন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যাও। সেসময় ৪ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত বচ্চন পরিবারের সকলেই সুস্থ হয়ে ইতিমধ্যেই শ্যুটিংয়েও যোগ দিয়েছেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…