ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভের পতন, সৌমিত্রের প্রয়াণে টুইটবার্তা অমিতাভ বচ্চনের

ওয়েব ডেস্ক : রবিবার বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর থেকে টলিউড থেকে বলিউড এমনকি রাজনৈতিক মহল থেকেও অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই। রবিবার রাত ১১টা নাগাদ টুইটারে শোকপ্রকাশ করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এদিন তিনি লিখলেন,”সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তী অভিনেতা।”

রবিবার রাতে বলিউডের মেগাস্টার টুইট করেছেন, “সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তী। ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভের পতন হল। অত্যন্ত ভদ্র মানুষ ও প্রতিভাশালী। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে শেষ সাক্ষাৎ হয়েছিল। আত্মার শান্তিতে প্রার্থনা করছি।”

প্রিয় অভিনেতার মৃত্যুতে এদিন শোকাস্তব্ধ মমতা বলেন, “আমার সঙ্গে সৌমিত্রদার শেষ কথা হয়েছিল যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় আমি মেদিনীপুরে ছিলাম। তবে তাঁর গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম তিনি কতটা শক্তিশালী। অনেকটাই স্বাভাবিক বলে মনে হয়েছিল তখন। ওঁর কিন্তু কোভিড সেরে গিয়েছিল। কিন্তু অন্য অনেক শারীরিক সমস্যা ছিল। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না।”

এদিন নরেন্দ্র মোদি এদিন তাঁর টুইটবার্তায় শোক প্রকাশ করে লেখেন, “‌সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ–সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…