করোনায় আক্রান্ত অমিত শাহ, নিজেই টুইট করলেন মন্ত্রী

ওয়েব ডেস্ক : মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরেই নিজের অসুস্থতার কথা টুইট করে জানিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুদিন আগেই নিজের উদ্যোগে দিল্লিকে করোনামুক্ত করার চ্যালেঞ্জ নিয়েছিলেন শাহ। সে অনুযায়ী কথাও রেখেছেন মন্ত্রী। জানা গিয়েছে, গত কয়েকদিন যাবৎ তাঁর শরীরে বেশ কিছু করোনার উপসর্গ লক্ষ করা যায়। এরপর সন্দেহের বসেই করোনা পরীক্ষা করান শাহ। রবিবার দুপুরেই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। রিপোর্ট জানার পর পরই তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন। এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রীসভার কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত। ফলে স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত, এই খবর জানার পরই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর দেশবাসীর উদ্দেশ্যে জানান অমিত শাহ। তিনি লেখেন, “কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছি।” শুধু তাই নয়, এদিন অমিত শাহ তাঁর টুইটে জানান, গত কয়েকদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিয়ম মেনে ১৪ দিন হোম আইসোলেশনে থাকেন। একই সাথে তিনি জানান, যদি কারও সামান্য উপসর্গেরও অনুভূতি হয়, তবে সেক্ষেত্রে দ্রুত করোনা পরীক্ষার পরামর্শও দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

এদিকে দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলায় কয়েক সপ্তাহ যাবত স্বাস্থ্য আধিকারিক মন্ত্রীদের সঙ্গে লাগাতার বৈঠক করছিলেন শাহ। শুধু তাই নয়, হাসপাতালগুকির করোনা পরিস্থিতি খুটিয়ে দেখতে মাঠেও নেমে ছিলেন তিনি। আবার দুদিন আগেই বাংলা বিজেপির কয়েকজন সাংসদের সঙ্গেও বৈঠক সারেন তিনি৷ ফলে এতদিনে একাধিক মানুষের সংস্পর্শে এসেছেন তিনি। ফলে কার থেকে সংক্রমণ তাঁর শরীরে এসেছে তা বোঝা সম্ভব নয়। এমনকি তাঁর দ্বারা কেউ সংক্রমিত হয়েছে কিনা তা জানাও খুবই অসম্ভব। তারওপর আবার আগামী ৫ আগস্ট রাম মন্দিরে ভূমি পুজো। সেখানে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেখানে তিনি হাজির থাকতে পারবেন না। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ করোনায় সংক্রমিত জানার পর থেকে ইতিমধ্যেই হোম আইসোলেশনে রয়েছেন বাংলার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ বেশ কয়েকজন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…