থার্মাল ক্যামেরার মাধ্যমে ওয়্যারহাউসগুলিতে কর্মীদের উপর নজরদারি চালাচ্ছে Amazon।

ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস এর জন্য সমস্ত যায়গায় জারি হয়েছে লকডাউন তাই সবাই এখন ঘরবন্দি তার মধ্যেই জরুরি জিনিসপত্র গুলির ডেলিভারি দিয়ে চলেছে ই কমার্স সংস্থা অ্যামাজন এর কর্মীরা। তাই কর্মীদের যাতে করোনা সংক্রমন না হয় তার জন্য সর্তকতা অবলম্বন করল অ্যামাজন। নজরদারির জন্য অ্যামাজন মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত গুদামঘর গুলিতে থার্মাল ক্যামেরা লাগিয়ে দিয়েছে যাতে তাদের কর্মিদের শরীরের উপর নজরদারি করা যায়

এই থার্মাল ক্যামেরার মাধ্যমে উষ্ণ জিনিসকে বিভিন্ন রঙের মাধ্যমে আলাদা করা যায়। এর ফলে থার্মাল গানের থেকেও আরও নিখুঁতভাবে ও বেশি সময়ের জন্য প্রত্যেকের দেহের তাপমাত্রা পর্যবেক্ষণ করা যাবে।

অ্যামাজন এই নজরদারির ব্যবস্থা নিয়েছে তার কারন হল মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও পর্যন্ত ৫০ জন অ্যামাজন কর্মীদের দেহে করোনা ভাইরাসের টেস্ট পসেটিভ মিলেছে তারা সবাই অ্যামাজনের ওয়্যারহাউস বা গুদামঘরগুলিতে কাজ করত। এজন্য অনেক অ্যামাজনের কর্মী সুরক্ষার জন্য পদত্যাগও করেছেন। তাই কর্মীদের সুরক্ষার কথা মাথাই রেখেই এই উদ্যোগটি নিয়েছে অ্যমাজন।

শুধু অ্যমাজন নয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলোও তাদের অফিস ও গুদামঘর গুলিতে থার্মাল ক্যামেরা লাগিয়েছে। একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড থার্মাল ক্যামেরার দাম ৬ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কোনও সংস্থাই ঝুঁকি নিতে চাইছে না। ইতিমধ্যেই আমাজন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বেশ কিছু গুদামঘর গুলিতে থার্মাল ক্যামেরা সংক্রান্ত হার্ডওয়্যারের কাজ সেরে ফেলা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…