প্রয়াত হলেন ভারতীয় রাজনীতির আজীবন ধর্ম নিরপেক্ষ সৈনিক অমর সিংহ

নিজস্ব সংবাদদাতা: চলে গেলেন ভারতীয় রাজনীতির একদা উজ্জ্বল নক্ষত্র অমর সিংহ। দীর্ঘ রোগভোগের পর সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শনিবার প্রয়াত হলেন সাংসদ অমর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। রাজ্যসভার এই সাংসদ গত মার্চে কিডনির অস্ত্রোপচারে সিঙ্গাপুরে গিয়েছিলেন। একসময় উত্তরপ্রদেশের একদা শাসক দল সমাজবাদী পার্টির দাপুটে নেতা ছিলেন অমর সিং।

প্রথম ইউপিএ রকারকে বাঁচানোর নেপথ্যেওআসাদ তাঁর মস্তিষ্ক। এমনটাই জাতীয় রাজনীতিতে চর্চা। অসামরিক পারমাণবিক চুক্তি ঘিরে তৈরি সংঘাতে বামফ্রন্ট সমর্থন তুলে নেওয়ার পর সংখ্যালঘু হয়ে পড়ে প্রথম ইউপিএ। সে সময় দলের সুপ্রিমো  মুলায়ম সিং যাদবকে  বুঝিয়ে কেন্দ্রের সরকারকে সমর্থনের পরিসর তৈরি করেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালে অমর সিং ও তাঁর ঘনিষ্ঠ জয়াপ্রদাকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত করা হয়েছিল। অভিযোগ ছিল, দলবিরোধী কাজে মদত।

কিন্তু সপা প্রধানের সেই সিদ্ধান্তের সমালোচনা করেননি অমর সিং। উল্টে তাঁর রাজনৈতিক উত্থানের পিছনে মুলায়ম সিংয়ের ভূমিকা অপরিসীম। সেই  সময় টুইট করেছিলেন অমর সিং। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। এদিকে, বচ্চন পরিবারের একসময় খুব ঘনিষ্ঠ ছিলেন অমর সিং। তাঁর মদতেই সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন।

কিন্তু ২০১৬ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। যদিও চলতি বছর ফেব্রুয়ারিতে দুই পরিবার ফের ঘনিষ্ঠ হতে শুরু করে। অপরদিকে, ১৯৯৬ থেকে ২০১০ পর্যন্ত টানা রাজ্যসভার সাংসদ ছিলেন অমর সিং। মাঝে ছয় থেক সাত বছর রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ফের ২০১৭ সালে নির্দল প্রার্থী হিসেবে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অমর সিং। ভারতের রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য তাঁর লড়াই ছিল চির উজ্জ্বল।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…