অশ্লেষা চৌধুরী: মা হওয়া প্রতিটি মেয়ের জন্য বহুকাঙ্খিত। তবে মা হওয়ার সময় নানান সমস্যার মুখোমুখি হতে হয় মেয়েদের। যেমন- পা ফলা, ঘন ঘন মুড স্যুইং, মুখে অরুচি, খাবার খেতে ইচ্ছা না করা ইত্যাদি। এই সময় আবার বেশি ওষুধ খাওয়ায় ঠিক নয়। তবে এক্ষেত্রে আমলকী তাঁদের জন্য সহায়ক হতে পারে। আমলকী স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। গর্ভাবস্থায় হবু মায়েদের শরীরে একাধিক পরিবর্তন হয়, যার কারণে খাওয়ার রুচি পর্যন্ত চলে যায়। তাই এ সময় টকজাতীয় ফল খেতে পছন্দ করেন অনেক অন্তঃসত্ত্বা। আর গর্ভাবস্থায় আমলকী খাওয়া নিরাপদ ও উপকারী।
হবু মায়েদের আমলকী খেলে যেসব উপকার হয়-
১. বেশিরভাগ হবু মা এ সময় ক্লান্তি অনুভব করেন, অলসতা অনুভব হয়, বমি বমি ভাব আসে, কোনও কাজ করতে ইচ্ছে করে না এবং মেজাজও ভালো থাকে না। এ সময় আমলকীর রস বেশ ফলদায়ক।
২. আমলকীতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর উপাদান গর্ভাবস্থায় হয়ে থাকা সাধারণ জ্বর ও মূত্রনালির সংক্রমণ রোধ করে।
৩. আমলকীর জুস গর্ভস্থ শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় হবু মাকে আমলকী খেতে বলা হয়।
৪. ডায়াবেটিস না থাকলেও গর্ভাবস্থায় অনেকের ডায়াবেটিস দেখা দেয়। যেটিকে গর্ভকালীন ডায়াবেটিস বলে। গর্ভাবস্থার হরমোনগুলো ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিয়ে ডায়াবেটিস হয়। আমলকীর মধ্যে থাকা অ্যান্টি-ডায়াবেটিক উপাদান মায়েদের মধ্যে গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমায়।
৫. আমলকীতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এটি আয়রন ও অন্যান্য পুষ্টি শোষণেও সহায়তা করে এবং হজমশক্তি বাড়ায়।
৬. গর্ভাবস্থায় মাড়ি থেকে রক্ত বের হয় অনেকের। ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ আসে। আমলকীতে থাকা ভিটামিন সি এ দুই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
৭. অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকের হাত-পায়ে জল আসে। আমলকী গর্ভাবস্থায় হাত–পায়ের পাতা ফুলে যাওয়া নিয়ন্ত্রণ করে। আমলকীতে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এ ছাড়া আমলকীতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকায় এটি দেহকে হাইড্ৰেট রাখতে সাহায্য করে।
৮. রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমলকী। আমলকীতে থাকা ভিটামিন সি রক্তনালিগুলোকে প্রসারিত করতে সাহায্য করে, যা স্বাভাবিক রক্তচাপ ধরে রাখে এবং রক্তচাপ বাড়তে দেয় না।
কীভাবে খাবেন
কাঁচা আমলকী খেতে পারেন হবু মায়েরা। এ ছাড়া আমলকীর জুস করেও খাওয়া যায়। বাজারে আমলা ক্যান্ডি, জ্যাম, আচারও পাওয়া যায়। রোজ একটি কিংবা দুটি করে আমলকীর টুকরো খেতে পারেন।
আর যদি খুব বেশি সমস্যার মুখোমুখি হন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়াও নতুন কিছু শুরু হওয়ার আগে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…