এখন খবর

৩০ জুন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক: করোনার কোপে বাতিল করা হল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)- এর সমস্ত পরীক্ষা। শনিবার ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আয়োজিত সমস্ত লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। সংক্রমণ এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ বলে পিএসসির তরফে জানানো হয়েছে। তবে সূচি মেনেই নির্ধারিত সময়ে ইন্টারভিউ প্রক্রিয়া জারি থাকবে।

তবে, প্রার্থীদের কমিশনের অফিসে আসতে হবে না। পরিবর্তে অনলাইনে এই ইন্টারভিউ প্রক্রিয়া সারবেন কমিশনের কর্তারা। পিএসসি সূত্রে খবর, ১ মে থেকে ৩০ জুনের মধ্যে একাধিক লিখিত পরীক্ষার সূচি নির্ধারিত ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেইন লিখিত পরীক্ষা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের লিখিত পরীক্ষা এবং আরও একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা।

বাড়ছে করোনা সংক্রমণ। এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় ফের চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।এদিকে গতবারের মতো এবারের পরিস্থিতি কিছুটা আলাদা বলে মনে করছেন পিএসসি(psc) কমিশন কর্তাদের একাংশ। কারণ গত দশ বছর রাজ্যে তৃণমূল শাসিত সরকার ছিল। ২ মে ফলাফলের উপর তাই অনেক কিছু নির্ভর করছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পিএসসি দপ্তরের কর্মীদের হাজিরা ইতিমধ্যেই ৫০ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে যাবতীয় করোনাবিধি সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…