করোনায় আক্রান্ত আলিপুর আদালতের বিচারক, ১১ জুন থেকে খুলছে হাইকোর্ট, আতঙ্কে আইনজীবীরা

ওয়েব ডেস্ক : পুলিশ কর্মী ও স্বাস্থ্য কর্মীর পর এবার করোনা হানা আদালতেও। মারণ ভাইরাসে সংক্রামিত হলেন আলিপুর আদালতের এক বিচারপতি। জানা গিয়েছে, গত ২৮ মে তিনি এজলাসে এসেছিলেন। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পরেন। এরপর তাকে হাসপাতালে ভরতি করে করোনা পরীক্ষা করা হলে ২রা জুন তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আদালতে থাকাকালীন তিনি কাদের সংস্পর্শে এসেছিলেন প্রশাসনের তরফে তাদের খোঁজ করা হচ্ছে।

এদিকে, বিচারকের করোনা পজিটিভ আসায় আলিপুর আদালতের আইনজীবী এবং কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। গত ২৮শে মে যেদিন ওই বিচারক আদালতে এসেছিলেন সেদিন তিনি কার কার সাথে কথা বলেছে অথবা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা হচ্ছে। এদিকে ওই বিচারক করোনায় আক্রান্ত হওয়ার পর পরই গোটা আদালত চত্বর জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে, রাজ্যে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় অন্যান্য দিনের রেকর্ড ভেঙে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০০। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১১ জনের। এই পরিস্থিতিতে ১১ জুন থেকে পুনরায় হাইকোর্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে জীবাণুমুক্তকরণের প্রক্রিয়া।

হাইকোর্টের নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে, ১১ জুন থেকে এজলাসে বিচারপতি, আইনজীবী এবং মামলাকারী সকলের উপস্থিতিতেই শুরু হবে শুনানি। তবে যেখানে দিনের পর দিন কলকাতায় বাড়ছে করোনার সংখ্যা সেখানে এই পরিস্থিতিতে হাইকোর্ট খোলায় স্বাভাবিকভাবেই আইনজীবীদের মধ্যে একপ্রকার চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…