মরা যমুনায় জোয়ার আনতে জল ছাড়ল বুলন্দশহর, সৌজন্যে ডোনাল্ড ট্রাম্প

বর্তমান যমুনা
নিজস্ব সংবাদদাতা : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চোখে যাতে নরেন্দ্র মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকৃত রূপ না ধরা পড়ে তাই আমেদাবাদ থেকে গান্ধী নগরের বস্তি ঢেকে ফেলা হয়েছে ৬০০মিটার দীর্ঘ আর ৭ফুট উঁচু প্রাচীর তুলে। এবার ট্রাম্পের নাকে যাতে আগ্রাবাসীদের মত নিত্যদিনের মরা যমুনার দুর্গন্ধ না এসে পড়ে তাই জোয়ার আনার ব্যবস্থা করল উত্তর প্রদেশ সরকার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শীতের শেষে এখন যমুনা নদীতে জল কমছে। আর তার ফলে আগ্রা শহরের পরিবেশের অবনতি হয়েছে। নরকের দুর্গন্ধ ক্রমশঃ গ্রাস করছে আগ্রা শহরকে। তাজমহলের সৌন্দর্য্য সেই দুর্গন্ধ ঢাকা দিতে পারেনা। অথচ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আগ্রায় তাজমহল দেখতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসময় যাতে শহরের পরিবেশের অবস্থা তত খারাপ না থাকে, সেজন্য বুলন্দশহরে গনগনাহর জলাধার থেকে যমুনায় ৫০০ কিউসেক জল ছাড়া হল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারত সফরে এসে ট্রাম্পের বেশিরভাগ সময় কাটবে দিল্লিতে। এর পাশাপাশি দু’টি শহরে তিনি যেতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই দু’টি শহর হল গুজরাতের আমেদাবাদ ও উত্তরপ্রদেশের আগ্রা। রাজ্যের পদস্থ অফিসার ধর্মেন্দ্র সিং ফোগত বলেন, যমুনার অবস্থার উন্নতির জন্য গনগনাহর থেকে ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সেই জল মথুরায় পৌঁছবে ২০ ফেব্রুয়ারি। আগ্রায় পৌঁছবে ২১ ফেব্রুয়ারি বিকালে। ২৪ ফেব্রুয়ারি অবধি যাতে যমুনায় একটা নির্দিষ্ট পরিমাণ জল থাকে সেজন্য চেষ্টা করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার বলেন, যমুনায় বাড়তি জল থাকলে সাধারণত দুর্গন্ধ বেরোয়। কিন্তু জলের পরিমাণ বেশি থাকলে দুর্গন্ধ বেরোবে না। তাঁর কথায়, “দূষণ নিয়ন্ত্রণের জন্য যদি ৫০০ কিউসেক জল ছাড়া হয়, তাহলে একটা প্রভাব তো পড়বেই। এর ফলে মথুরা ও আগ্রায় নদীর জলে অক্সিজেনের পরিমাণ বাড়বে। এর ফলে যমুনার জল হয়ে উঠবে পানের উপযুক্ত। তার দুর্গন্ধও কমবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগ্রাবাসীর বক্তব্য প্রতিবছরই যদি এই মরশুমে জল ছাড়া হয় তবে মরা যমুনার দুর্গন্ধ থেকে মুক্তি পেত শহর। নরকবাস হয়ে উঠত না আগ্রা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…