নিউজ ডেস্ক: পেট্রল ডিজেলে বাড়ার বিরতি নেই। লাগাম ছাড়া সেই তরল জ্বালানির পাশাপাশি একদফা দাম বাড়ল তরল বায়বীয় জ্বালানিতেও। সাড়ে ২৫ টাকা করে দাম বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের। এর জেরে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম ৮৬১ টাকা। এদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সংশোধন করে। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। অবশ্য এপ্রিলে অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাম। তবে জুলাইয়ে ফের বাড়ানো হল সিলিন্ডারের দাম।
চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা। ১ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৭১৯ টাকায়। এরপর ১৫ ফেব্রুয়ারি তা আরও বেড়ে হয় ৭৬৯। এর দশদিন পরই ফের বাড়ে সিলিন্ডারের দাম। ২৫ ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৭৯৪ টাকায়।
এরপর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৮১৯ টাকায়। আর বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। এছাড়া মুম্বইতেও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। আর চেন্নাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৫০।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…