বিয়ে-রিসেপশন কাটিয়ে মুম্বাই ফিরলেন নেহা-রোহনপ্রীত, বিয়ের পর নতুন লুকে ক্যামেরায় ধরা দিলেন জনপ্রিয় গায়িকা

ওয়েব ডেস্ক : একাধিক জল্পনার পর শেষমেশ দিন কয়েক আগেই পাঞ্জাবে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর। করোনা আবহে দুপক্ষের কয়েকজন ঘনিষ্ঠদের নিয়েই দিল্লির একটি গুরুদ্বারে রহনপ্রীত এবং নেহার বিয়ের আসর বসে। বিয়ের পর ইতিমধ্যেই দিল্লি এবং চন্ডীগড়ে পরপর দুটি রিসেপশন হয় নেহা-রোহনপ্রীতের৷ এরপর মুম্বইতে ফিরে আসেন বলিউডের জনপ্রিয় গায়িকা তথা হার্ট থ্রব নেহা কক্কর। তবে নেহা যে একা মুম্বাই ফিরেছেন তা কিন্তু নয়৷ মঙ্গলবার রোহনপ্রীত সিংয়ের হাত ধরে মুম্বইতে ফেরেন নেহা কক্কর। এদিন তাঁরা মুম্বই বিমানবন্দরে নামার পরপরই পাপারাতজির ক্যামেরায় বন্দি হন বলিউডের দুই জনপ্রিয় গায়ক-গায়িকা৷

এদিন স্ত্রীর হাত ধরে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরার সামনে আসেন রোহনপ্রীত৷ নীল-সাদা রঙের পোশাক, সাথে গলায় মঙ্গলসূত্র এবং হাতে লাল রঙের চূড়া, কপালে সিঁদুর,সব মিলিয়ে এদিন অন্যরকম লুকে পাপারাতজির ক্যামেরাবন্দী হন নেহা। গত শনিবার দিল্লির একটি গুরুদ্বারে নেহা কক্করের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রোহনপ্রীত সিং। এর আগে গত শুক্রবারই নেহার মেহেন্দির ছবি প্রকাশ্যে এসেছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। এরপরই শনিবার আচমকা নেহা এবং রোহনপ্রীত সিংয়ের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটিও ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।

এদিকে বিয়ের দিন কয়েক আগেই গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে মিলে নতুন গানের ভিডিয়ো প্রকাশ্যে আনেন নেহা। জানা গিয়েছে, সেই গানটি লিখেছেন নেহা নিজেই। এমনকি সুরও করেছেন গায়িক নিজেই। সম্প্রতি তারই প্রথম ছবি প্রকাশিত হয়েছে। ছবির পোস্টারে গোলাপী রঙের সালোয়ার স্যুটে দেখা যাচ্ছে নেহাকে। আর রোহনপ্রীত পড়েছেন সাদা কুর্তা-পাজামা ও মাথায় পাগড়ী। ছবিতে একে অপরের চোখে চোখ রেখে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। কিছুদিন ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন নেহা। তবে শুধুমাত্র নেহা নয়, পাশাপাশি একই পোস্টার শেয়ার করেছেন গায়ক রোহনপ্রীত সিং। তিনি লিখেছেন, ” সকলে যে দিনটির অপেক্ষায় ছিল, অবশেষে সেই দিনটি এসেই গেল। আমাদের প্রথম অফিসিয়াল পোস্টার সামনে এল। মেরী ঘরওয়ালী নেহু, নেহা কক্করের সঙ্গে আমার প্রথম গান আসতে চলেছে ২১ অক্টোবর।” ইতিমধ্যেই সেই নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে এবং অনুরাগীদের মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে নেহা-রোহনপ্রীত এর এই নতুন মিউজিক ভিডিওটি৷

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…