Categories: জাতীয়

বাবুল-সৌমিত্র-র পর অমিত শাহ-র সংস্পর্শে আসায় হোম আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ

ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই রীতিমতো আতঙ্কিত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। গত দু’দিন আগেই অমিত শাহর সাথে বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও বঙ্গ বিজেপির সৌমিত্র খাঁ ও নিশিত প্রামাণিক। শাহ করোনায় আক্রান্ত জানার পর পরই হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন বাবুল-সৌমিত্র- নিশিত। এবার আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন রবি শঙ্কর প্রসাদ। কোভিড পজেটিভ হয়েছেন অমিত শাহ। তাই নিয়ম মেনেই সোমবার আইসোলেশনে যাচ্ছেন রবি শঙ্কর।

রবিবার দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর দেশবাসীর উদ্দেশ্যে জানান অমিত শাহ। তিনি লেখেন, “কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছি।” শুধু তাই নয়, এদিন অমিত শাহ তাঁর টুইটে জানান, গত কয়েকদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিয়ম মেনে ১৪ দিন হোম আইসোলেশনে থাকেন। একই সাথে তিনি জানান, যদি কারও সামান্য উপসর্গেরও অনুভূতি হয়, তবে সেক্ষেত্রে দ্রুত করোনা পরীক্ষার পরামর্শও দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

সেই মতো আগেই কোয়ারেন্টাইনে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার সেই তালিকায় জুড়তে চলেছে রবি শঙ্কররের নাম। এদিকে অমিত শাহ মারণ ভাইরাসে আক্রান্ত, এই খবর জানার পর রবিবার থেকেই তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছেন রাজনাথ সিং, জেপি নাড্ডা-সহ অনেক বিজেপি নেতা। সুস্থতা কামনা করেছেন রাহুল গান্ধী, মমতা বন্দোপাধ্যায়ও। এদিকে রবিবার প্রধানমন্ত্রীকে টুইট করে রাখির শুভেচ্ছা জানিয়েছেন লতা মঙ্গেশকর। লতা দিদিরও দীর্ঘায়ু কামনা করেছেন নরেন্দ্র মোদী। তবে প্রধান সেনাপতি অমিত শাহর মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…