এখন খবর

টানা ১৫ ঘণ্টা পিপিই কিট পরে ডিউটি, নেট দুনিয়ায় আলোড়ন তুলল চিকিৎসকের অভিজ্ঞতা

নিউজ ডেস্ক: দেশে চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে করোনার সাথে লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন, দেশের সকল চিকিৎসক, স্বাস্থকর্মীরা। করোনা রোগীর চিকিৎসার জন্য ঘন্টার পর ঘণ্টা ডিউটি করতে হচ্ছে তাদের। এই গরমের মধ্যে পিপিই পরে এক নাগাড়ে কাজ করা একেবারেই সহজ নয়। তবুও সাধারণ মানুষের স্বার্থে চিকিৎসকরা তা ভুলে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন। আর সেই কঠিন অভিজ্ঞতারই ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একজন চিকিৎসক।

চিকিৎসকের নাম সোহিল। এই মহামারীর সাথে লড়াই করাটা যে কতটা কঠিন তা আরেকবার সকলের মাঝে তুলে ধরলেন তিনি। শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে দুটো ছবি শেয়ার করেছেন এই চিকিৎসক। এই ছবিটি তার টানা ১৫ ঘন্টা ডিউটির করার পরের। প্রথম ছবিটিতে তাকে পিপিই কিট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিটিতে পিপিই কিট খোলার পর তার যা অবস্থা হয়েছে সেটি দেখে অবাক সকলে । তার পুরো শরীর ঘামে ভেজা রয়েছে, চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্লান্তির ছাপ।

এই ছবির শেয়ারের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন সোহিল। তিনি লিখেছেন, “সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হয়ে বলছি, পরিবারের থেকে দূরে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছি। করোনা আক্রান্তের থেকে মাত্র এক পা দূরে থেকে চিকিৎসা করছি। আমি অনুরোধ করছি, দয়া করে টিকা নিন, এটিই একমাত্র সমাধান।”

লাগাতার দু-বছর করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। তবুও হারতে নারাজ চিকিৎসকরা ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে করোনার থেকে সুস্থ করার লক্ষ্যে ময়দানে নেমেছেন সোহিলের মতো চিকিৎসকরা। আর আমরা সকলেই এই বিষয়ে আশাবাদী যে,করোনার বিরুদ্ধে ‘আমরা জিতবই’।

Share
Published by
Tags: Corona india

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…