ওয়েব ডেস্ক : বলিউডের অন্দরে করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। তাদের অন্দকেই এই মূহুর্তে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অনেকেই আবার শুট্যিংও শুরু করে ফেলেছেন। তবে বলিউড ছাড়িয়ে এবার করোনার হানা দক্ষিণী সিনেমা মহলে। করোনায় সংক্রমিত হয়েছে বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়া। জানা গিয়েছে, একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য দিন কয়েক আগেই হায়দরাবাদে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে জানা যায় অভিনেত্রী করোনা পজিটিভ। তবে আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন দক্ষিণী অভিনেত্রী।
এদিকে এর আগে গত অগস্টেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তামান্নার বাবা-মা। তবে সেসময় অভিনেত্রী করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেসময় তামান্না নিজেই টুইট করে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছিলেন। সে সময় তামান্না টুইটে লিখেছিলেন, ”আমার বাবা-মায়ের কোভিড- এর উপসর্গ দেখা দিয়েছিল, তাই পরীক্ষা করানো হয়। বাবা-মায়ের পজেটিভ আসে, তবে আমার নেগেটিভ।”
এদিকে অভিনেত্রীর বাবা-মা সুস্থ হয়ে উঠলেও মাস খানেক কাটতে না কাটতেই এবার করোনায় আক্রান্ত হলেন তামান্না নিজে। এদিকে এই মূহুর্তে দক্ষিণ তথা বলিউডের অন্যতম অভিনেত্রী তামান্না ভাটিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই তাঁর সহকর্মী থেকে অনুরাগী সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…