ওয়েব ডেস্ক: ফাঁকা ফ্ল্যাটে ঢুকে প্রেমিকাকে ধর্ষণ, ভিডিও তুলে ভাইরালের হুমকি, এমনকি ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে টাকা চাওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে প্রেমিকের বিরুদ্ধে যাদবপুর থানায় মামলা দায়ের করেছিলেন টলিউডের এক অভিনেত্রী। অভিযোগের ৭২ ঘন্টার মধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। আদালতের নির্দেশে আপাতত অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, ৫ জুলাই বছর ছাব্বিশের ওই টলিউড অভিনেত্রীর গল্ফগ্রিনের বাড়িতে ৩০ হাজার টাকা নিতে আসে তার প্রেমিক। এরপর ফাঁকা ফ্ল্যাটে ঢুকে অভিনেত্রীকে ধর্ষণ করেন তার প্রেমিক এমনকি ঘটনার কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এমন ঘটনায় এক পর্যায়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী। এরপর সাহস করে গত ৮ ই জুলাই যাদবপুর থানায় গিয়ে সমস্ত কথা পুলিশকে জানায় এবং পুলিশের পরামর্শে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষন ও খুনের মামলা দায়ের করেন৷ এরপর অভিনেত্রীর শারীরিক পরীক্ষাও করা হয়। এদিকে অভিযোগের পরই তদন্ত শুরু করে যাদবপুর থানার পুলিশ। এরপর ঘটনার ৩ দিনের মধ্যে গ্রেফতার করা হয় মধ্যমগ্রামের ওই যুবককে।
জানা গিয়েছে, ২০০৯ সালে অভিনেত্রীর সঙ্গে ওই যুবকের প্রথম আলাপ। কিছুদিন কথাবার্তা হওয়ার পর তাদের মধ্যে যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়। এরপর ২০১৭ তে ফের তাদের দেখা হয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিনেত্রীর অভিযোগ, কিছুদিন পর থেকেই ব্যবসার জন্য টাকা চাইতো যুবক। না দিলেই মারধর করতো। এরপর ক্ল্যেকবার এমন ঘটনা ঘটার পর সম্পর্ক থেকে সরে যান ওই অভিনেত্রী। কিছুদিন আগে যুবকই ফোন করে তার কাছে ক্ষমা চান। এরপর তিনিও আগের সব ভুলে নতুন করে সম্পর্কে জড়ান। এর দিনকয়েকের মধ্যেই এমন ঘটনা ঘটে। প্রেমিকের কাছ থেকে বারংবার এমন ধাক্কায় স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অভিনেত্রী। কিন্তু এইবার প্রেমিকের এমন আচরণে রীতিমতো অবসাদে ভুগছেন বছর ছাব্বিশের ওই টলিউড অভিনেত্রী।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…