ছেলের মৃত্যুর বদলা নিতে বউমাকে অ্যাসিড ছুঁড়ে পোড়ানোর আভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: বউমার জন্যই  আত্মঘাতী হয়েছেন তাঁর ছেলে আর সেই মৃত্যুরই বদলা নিতে ছেলের বউকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল আক্রান্ত মহিলার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শুক্রবার রাতে মালদহ শহরের পশ্চিম সর্বমঙ্গলাপল্লীর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুতর আহত ওই বধূ করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে , গত বছরই  ইংরেজবাজার থানার বুড়াবুড়িতলা ভাঙাপাড়ার বাসিন্দা রাহুল ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল পশ্চিম সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা ওই তরুণীর। বিয়ের পর থেকেই নানা কারণে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। মাস তিনেক আগে রেল লাইন থেকে রাহুলের দেহ উদ্ধার হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পারিবারিক অশান্তির জেরে রেললাইনে ঝাঁপ দিয়ে রাহুল আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এরপরেই রাহুলের পরিবারের লোকজন তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়ার পর প্রায় ৪০ দিন জেলে ছিলেন ওই বধূ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে রবিবার জামিনে ছাড়া পাওয়ার পর থেকে তিনি বাপের বাড়িতে চলে যান। শুক্রবার রাতে সেখানে হানা দিয়ে ওই বধূর গায়ে অ্যাসিড ছুঁড়ে তাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। তাদের ছেলের মৃত্যুর বদলা নিতেই এই হামলা বলে অভিযোগ। মহিলার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…