Categories: এখন খবর

গলায় ছুড়ি ঠেকিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত যুবক

ওয়েব ডেস্ক : বছর দশের ছোট্ট একটি নাবালিকা, দাদুর সাথে জমিতে গিয়েছিল ঘুরতে। সে সময় সকলের চোখের আড়ালে গলায় ছুরি ঠেকিয়ে খুনের ভয় দেখিয়ে পাটের ক্ষেতে টেনে নিয়ে গিয়ে হাত মুখ বেঁধে নৃশংসভাবে ধর্ষণ করার অভিযোগ উঠলো এলাকারই ‘সঞ্জীব কাকু’র বিরুদ্ধে। শুধু ধর্ষণ করেই থেমে থাকেনি অভিযুক্ত এমনকি পুলিশকে জানালে পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। বুধবার বিকেলে এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে ভুতনি থানার আলাদিয়া এলাকায়।

জানা গিয়েছে,  বুধবার বিকালে ওই নাবালিকা দাদুর সঙ্গে পাটের জমিতে গিয়েছিল। দাদু পাটের জমিতে কাজ করায় জমি থেকে কিছুটা দূরে একাই দাঁড়িয়ে ছিল ছোট্ট মেয়েটি। সেই সময় এলাকারই বাসিন্দা ‘সঞ্জীব কাকু’ তাকে প্রথমে একটি চকলেট দেয় তারপর নানা গল্প করতে করতে এক সময় পাটের জমি থেকে বেশ খানিকটা দূরে নিয়ে যায়। যেহেতু ওই যুবক মেয়েটির পরিচিত তাই সেও তার সাথেই হাঁটতে থাকে৷ এরপর ওই যুবক আচমকা নাবালিকার হাত-মুখ বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে। এমনকি বিষয়টি বাড়িতে কিংবা পুলিশকে জানালে পরিবারের সকলকে খুনের দেওয়ার হুমকি দেয় সে। কিন্তু ঘটনার পর বেশ কিছুক্ষণ পাটক্ষেতের মধ্যে পড়ে থাকে ওই নাবালিকা। এদিকে সন্ধ্যে হয়ে যাওয়ার পরও নাতনিকে খুঁজে না পাওয়ায় হৈচৈ পড়ে গিয়েছে। সে সময় গোঙানির শব্দ শুনতে পেয়ে জমিতে কাজ করা বেশ কয়েকজন চাষী ছুটে আসেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভুতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এদিকে মুখ খুললে পরিবারের লোকেদের খুনের হুমকি দিলেও নাবালিকা সাহস করে নিজের মুখেই পুরো ঘটনাটা পরিবারের লোকেদের জানায়। এরপর বুধবার রাতেই অভিযুক্ত যুবক সঞ্জীব মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার পরিবার। ঘটনার তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সঞ্জীব মণ্ডলকে গ্রেফতার করেছে ভুতনি থানার পুলিশ।

ঘটনায় এলাকার বাসিন্দা সূত্রে খবর, এর আগে বহুবার অভিযুক্ত সঞ্জীব মন্ডল এলাকার বহু মেয়ের সাথে এমন ঘটনা ঘটিয়েছে৷ কিন্তু যেহেতু গ্রাম্য পরিবেশ তাই ইচ্ছে থাকলেও লোক লজ্জার ভয়ে কেউ তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে পারে নি। কিন্তু এই ছোট্ট মেয়েটির সাহসের জন্যই অভিযুক্ত উপযুক্ত শাস্তি পাবে। এদিকে নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…