Categories: এখন খবর

শালবনীতে দুই বাসের রেষারেষির খেসারত দিল দিদি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভাই

নিজস্ব সংবাদদাতা: একটি বাস ছেড়ে গেছিল আগেই। পরের গঞ্জতে সেই বাস সব যাত্রী তুলে নেবে তাই পরের বাসটি ছুট ছিল জোর গতিতে। আর তারই খেসারত দিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার দুই ভাইবোন। বাড়ির ঠিক সামনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দিদির , গুরুতর আহত ভাই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শালবনীর কুড়াজুড়িতে। মৃতের নাম সুলেখা মন্ডল (৩৫), গুরুতির আহত ভাই এর নাম বাদল মন্ডল (৩০)। আহতকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। মৃতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মুড়ি বিক্রি করে সাইকেলে করে ফিরছিলেন নিজেদের বাড়িতে ভাইবোন। সেই সময় কুড়াজুড়িতে রাস্তা পেরোনোর সময় ঝাড়গ্রাম গোয়ালতোড় গামী একটি যাত্রীবাহী বাস রাস্তা় তীব্র গতিতে এসে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।  ঘটনা স্থলেই  মৃত্যু হয় সুলেখা মন্ডলের । অপর জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয়। বাসটি পলাতক কোনো হদিস নেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কয়েকজন বাসযাত্রী দাবি করেছেন, দুর্ঘটনা ঘটিয়েছে মনিকাঞ্চন নামের একটি বাস। এই বাসটি মেদিনীপুর থেকে পিড়াকাটা হয়ে গোয়ালতোড় থেকে বাঁকুড়ার ভেতর দিয়ে ঝাড়গ্রামে ফেরে। হিসাব অনুযায়ী বাসটির দুপুর ১টা ১৫তে গোয়ালতোড় ঢোকার কথা। কিন্তু বাসটি দেরিতে চলায় ওই রুটেরই আরেকটি বাস ‘নিশা’ তার আগেই ছুটছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাছে ওই বাসটি গোয়ালতোড় থেকে যাত্রীদের তুলে নেয় তাই দুরন্ত গতিতে ছুটছিল ঘাতক বাসটি। আর সেটা এতটাই দ্রুতগতিতে ছিল যে রাস্তা পের হতে চাওয়া সাইকেল আরোহী দুই ভাইবোনকে দেখেও গতির নিয়ন্ত্রন রাখতে ব্যর্থ হয়। এরপর কোনও স্টপেজেই না দাঁড়িয়ে বাসটি সোজা বেরিয়ে যায়। বাসটির খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও পুলিশ  ঘাতক বাসের নাম জানায়নি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…