Categories: এখন খবর

মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত তিন

অরুন কুমার সাউ, তমলুক:   আজ ঠিক দুপুর নাগাদ হলদিয়া মেচেদাগামী রাজ্য  সড়কের ওপর তমলুকের নারায়ণদাড়ি হাটের নিকট মোটর বাইক দুর্ঘটনায় আহত হয় তিনজন।প্রাথমিকভাবে জানা যায় মোটর বাইকে থাকা তিন আরোহী মেচেদার থেকে তমলুকের দিকে যাচ্ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রচন্ড গতি থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে । স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িতে থাকা তিন জন আরোহী মদ্যপ অবস্থায় ছিল।প্রত্যক্ষদর্শীরা আরও জানায় প্রচণ্ড গতিতে থাকার ফলে গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাখতে না পেরে পার্শ্ববর্তী ইলেকট্রিক পোস্টের ধাক্কা মারে এরপর বাইক আরোহীরা বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এরপর স্থানীয় মানুষজন আহতদের তমলুক জেলা হাসপাতালে  পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই খবর পেয়ে স্থানীয় তমলুক থানার পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে আনে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…