তুষারপাতের কবলে পড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা কাশ্মীরে নিহত ১৬

নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক এক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই একটি গাড়ি পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২জনের। বাকিদের হাসপাতালে আনার পর মারা যান আরও ৪জন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে  জম্মু ও কাশ্মীরের ডোডা শহরের কাছে, বাটোট-কিস্তোয়ার জাতীয় সড়কে। মৃত্যুর সঙ্গে তিনজন লড়াই করছেন জম্মুর  সরকারি মেডিকেল কলেজে। অনুমান করা হচ্ছে ভারি তুষারপাতের কারনেই গাড়ির ওপর নিয়ন্ত্রন হারিয়েছিল চালক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত কয়েকদিন ধরেই তুষারপাতের জেরে কাশ্মীরে বিভিন্ন রাস্তায় বরফ জমে আছে। ফলে খুবই সাবধানে গাড়ি চলাচল করছে। মঙ্গলবার দুপুরে কমপক্ষে ২০ জন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে বাটোট-কিস্তোয়ার জাতীয় সড়ক ধরে আসছিল। ডোডা শহরের কাছে এসে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া গাড়িটি। তারপর রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকেরা ওই যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তাররা ১৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন যাত্রী ওখানে ভরতি আছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডোডা শহরের সিনিয়র পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুপুরে একডজনের বেশি যাত্রী নিয়ে একটি গাড়ি বাটোট-কিস্তোয়ার জাতীয় সড়ক ধরে আসছিল। ডোডা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিনজন। যদিও সরকারি ভাবে তুষারের কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে এমনটা এখনও বলা হয়নি । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনার একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে প্রাণ হারান দুই সেনা জওয়ান।সেক্ষেত্রেও তুষারপাতই দুর্ঘটনার কারন বলে জানিয়েছিল পুলিশ ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…