নিজস্ব সংবাদদাতা: হেলমেট না পরার মাশুল জীবন দিয়ে দিতে হল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের এক যুবককে। সাতসকালে নিজের বাড়ি থেকে গোপীবল্লভপুর বাজারে আসার পথে অজ্ঞাত পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বছর ৩৫য়ের এক বাইক আরোহীর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্যক্তির কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম তরুণ সিং । বাড়ি নয়াগ্রাম ব্লকের বাছুর খোয়াড় এলাকার বড়ডাঙ্গা নোয়াসাই এলাকায়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাটি ঘটে গোপীবল্লভপুর এর ছাতিনাশোল থেকে তিন কিলোমিটার দুরে বাঁশদা এস সি হাই স্কুল এর কাছে পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে খবর তরুণ বাবু নয়াগ্রাম এর বাড়ি থেকে সকালে বিশেষ প্রয়োজনে নিজের বাইকে চেপে গোপীবল্লভপুর বাজারের দিকে আসছিলেন। সেই সময় গোপীবল্লভপুর এর দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তরুণ বাবুর বাইকের সামনে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণ সিং এর। প্রথমে পুলিশ মৃতব্যক্তির পরিচয় জানতে পারেনি কিন্তু পরে ব্যক্তির পক্ষে থাকা ফোনের সূত্র ধরে পরিচয় জানতে পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্ঘটনার পর গোপীবল্লভপুর এর বাঁশদা এস সি হাই স্কুল এর কাছে মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে অবিলম্বে ঘাতক পিক আপ ভ্যানকে চিহ্নিত করে ধরার জন্য । কিছুক্ষনের জন্য যানজট শুরু হয়ে যায় রাজ্য সড়কে। পুলিশ এসে বিক্ষোভের সামাল দেয় এবং মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। সন্ধ্যা অবধি পিক আপ ভ্যানের হদিস পায়নি পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…