Categories: এখন খবর

বেলদার কাছে জাতীয় সড়কে বাসের ধাক্কায় শেষ অবধি মারাই মারা গেল সেই কিশোর

নিজস্ব সংবাদদাতা: শেষ অবধি মৃত্যু হল মঙ্গলবার সাত সকালে জাতীয় সড়কে বাসের ধাক্কায় আহত সেই ১৭বছরের কিশোরের। বেলদা গ্রামীন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কটকে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সুদীপ জানা নামে ওই কিশোর। পরে তাকে ফিরিয়ে আনা হয় বেলদা থানায়। সেখান থেকে তার মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুদীপের বাড়ি স্থানীয় খটনগর এলাকার রানীপুরে। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে মনোহরপুর বাজারে রাধেশ্যাম দাসের বাইক মেরামতির দোকানে কাজ করত সুদীপ। সকাল ৮.১৫ নাগাদ বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে ৬০নম্বর বালেশ্বর-রানীগঞ্জ জাতীয় সড়কে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে উল্টে যায় বেলদা থেকে মোহনপুর গামী একটি বাস। ঘটনায় ২৫জন বাসযাত্রী আহত হয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাসযাত্রীরা জানিয়েছেন ওই রাস্তায় সাঞ্যাপাড়া নামে একটি বাস স্টপেজের কিছু আগেই এক সাইকেল  আরোহী সুদীপকে ধাক্কা মারে বাস চালক। যাত্রীরা জানিয়েছেন, ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারার জন্যও দায়ি চালকের অন্যমনস্কতা। এরপর যাত্রী ও কন্ডাক্টর, বাসের হেল্পার চালককে বাস থামাতে বললেও চালক বাস থামায়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাসটি এগিয়ে যেতে থাকে রাস্তা বরাবর এবং বেশকিছুটা যাওয়ার পর উল্টে যায় বাসটি। জাতীয় সড়কের পাশে ঝোপঝাড় ও গাছপালা থাকায় একপাশে উল্টেই আটকে যায় বাসটি। নচেৎ আরও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভবনা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন বাসস্টপেজে অপেক্ষমান যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক উদ্ধার কার্য শুরু করেন তারাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। সুদীপকেও প্রথমে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ হলে তাকে কটকে স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়। বাসটি আটক করেছে পুলিশ । খোঁজ চলছে বাস চালকের ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…