বেলাগাম গাড়ি, হুগলিতে দুর্ঘটনায় গুঁড়িয়ে গেল বোলেরো, মৃত্যু বারাসাতের কাউন্সিলর ও ভাইয়ের

নিজস্ব সংবাদদাতা: পোলবা দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও দগদগে আর তার মধ্যেই আবার বেপরোয়া গাড়ি চালানোর মাশুল দিলেন দুই ভাই। ঘটনায় মারাত্মক জখম আরও ২জন । রবিবার সন্ধ্যায়  এই  ভয়াবহ দুর্ঘটনার স্বাক্ষী  হুগলির চণ্ডীতলা। ঘটনায় প্রান হারালেন  তৃণমূল বারাসতের কাউন্সিলর ও তাঁর ভাইয়ের। সূত্রের খবর, রবিবার সন্ধেবেলা হুগলির আরামবাগ থেকে বারাসত যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। ঘটনাটি ঘটে চণ্ডীতলা থানার অন্তর্গত অহল্যাবাই এলাকায়। একটি ট্র্যাক্টর পিছন থেকে ধাক্কা মারে তাঁর বোলেরোতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাস্থলেই মৃত্যু হয় কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্যের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর ভাই প্রণব ভট্টাচার্যকে। কিন্তু শেষপর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত কাউন্সিলরের স্ত্রী ও এক কন্যা বর্তমান । আচমকাই ঘটনার খবরে স্তম্ভিত পরিবার ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলির তৃণমূল নেতৃত্ব। যান হুগলি জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা দিলীপ যাদব। ফোনে পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারও। এদিকে, অহল্যাবাই এলাকায় এখনও চাঞ্চল্যের পরিবেশ বজায় রয়েছে। এলাকায় সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয়েছে।
  এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে নামি দামি এসইউভি গাড়ি গুলির কার্যকারিতা নিয়েও। ১০লক্ষ টাকারও অধিক ব্যয়ে কেনা বিশেষভাবে দূরপাল্লার জন্য ব্যবহৃত এই গাড়ি গুলি কতটা নিরাপদ! 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…