এখন খবর

প্রাণনাশের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই প্রায় ১৪ লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক রপ্তানিকারকের কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা ছিনতাই। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহদিপুর ভারত-বাংলাদেশ সীমান্তের তাতিপাড়া এলাকায়। এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়।

জানা গিয়েছে, আক্রান্ত ওই রপ্তানিকারকের নাম সেলিম শেখ‌, বাড়ি মহদিপুরের গড় মহলিতে। বাংলাদেশে পাথর রপ্তানির কাজ করেন তিনি। ব্যবসায়িক সূত্রে, বুধবার সন্ধ্যায় সুসতানি থেকে ১৩ লক্ষ ১৪ হাজার টাকা নিয়ে মোটরবাইক করে মহদীপুর সীমান্তে আসছিলেন।

অভিযোগ, ঠিক সেই সময় তাঁতিপাড়া এলাকায় একটি মোটরবাইকে তিনজন এসে তার পথ আটকায়। এরপরই আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাগানে নিয়ে গিয়ে তার কাছে থাকা নগদ টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই তিনজন দুষ্কৃতির মধ্যে একজনকে চিনতে পারেন সেলিম শেখ‌, বলে তিনি জানান।

ঐ ব্যবসায়ী আরও জানিয়েছেন, সেই যুবকের নাম রাজা ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রাজা ঘোষের বাড়ি রামকেলি এলাকায়। কিছুদিন আগে ঘটে যাওয়া মধুঘাটে পেট্রোল পাম্প ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে তার নামে। এদিকে এই ঘটনায় রাীতিমতো আতঙ্কিত সেলিম শেখ। ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবী তুলেছেন তিনি।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…