এখন খবর

কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী ও শ্যালিকার আ্যকাউন্টে বিশাল অংকের টাকা লেনদেন, দাবি ইডির

নিউজ ডেস্ক: এবার কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়; অভিষেকের স্ত্রী ও শ্যালিকার অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থের লেনদেন হয়েছে বলে সূত্রের খবর। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালার সঙ্গী অশোক মিশ্রকে হেফাজতে নেওয়ার জন্য বিশেষ আদালতে এদিন আবেদন জানিয়েছে ইডি।

পাশাপাশি ইডি দিল্লির বিশেষ আদালতে জানিয়েছে, কয়লা কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীর স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অংকের আর্থিক লেনদেন হয়েছে।

আদালতে ইডির দাবি, ব্রিটেন ও থাইল্যান্ডে ওই টাকা পৌঁছে দেওয়া হয়েছিল। আদালতে ইডি এও জানিয়েছে যে, জেরার মুখে অশোক মিশ্র স্বীকার করেছেন যে অনুপ মাঝির থেকে পাওয়া টাকাই পৌঁছে দেওয়া হয় হাওয়ালার মাধ্যমে। যদিও একাধিক আইনজীবীর মতে অভিযুক্তের বয়ান অনুযায়ী ইডির এই দাবি তখনই আদালতে গ্রাহ্য হবে, যখন ওই অভিযোগের ভিত্তিতে সেই টাকা উদ্ধার হবে।

আদালতে এদিন ইডি যে চিঠি জমা দিয়েছে, তাতে দাবি করা হয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় অশোক মিশ্র জানিয়েছেন, অভিষেকের ঘনিষ্ট তৃণমূল নেতা হলেন বিনয়। তার কথায় বাধ্য হয়ে অভিষেক ব্যানার্জীর কোন এক কাছের আত্মীয়ের কাছে ১ থেকে দেড় কোটি টাকা তিনি হাওয়ালার মাধ্যমে লন্ডনে পাঠান। একই ভাবে টাকা পাঠানো হয়েছিল থাইল্যান্ডেও।

চিঠিতে ইডি-র আরও দাবি করা হয়েছে, অনুপ মাঝির অ্যাকাউন্টেন্ট নীরজ সিং-এর থেকে পাওয়া নথি ঘেঁটে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন কয়লা পাচার কাণ্ডে ২০২০ সালে ১০৯ দিনের মধ্যে ১৬৮ কোটি টাকা পেয়েছেন অশোক মিশ্র।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…