সমস্ত কর্মীদের আরোগ্য সেতু আ্যপ ব্যবহার বাধ্যতামূলক করছে কেন্দ্র

ডিজিটাল ডেস্ক: অনেক দেশেই করোনাভাইরাসের সম্ভাব্য রোগী চিহ্নিত করতে করোনা কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ চালু হয়েছে। তবে ভারতই সবার আগে অ্যাপটির ব্যবহার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে।

আগামী সোমবার থেকে দেশটিতে ‘আরগ্য সেতু’ অ্যাপটির ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে অ্যাপটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাপটি সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে সেইসব সমস্ত সরকারি কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।

ভারতে এখনও পর্যন্ত এই অ্যাপটি ডাউনলোড হয়েছে ৮ কোটি বার। বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাস ঠেকাতে হলে অন্তত ২০ কোটি স্মার্টফোনে অ্যাপটি ইন্সটলড থাকতে হবে। ব্লুটুথ ও জিপিএস সিস্টেমের মাধ্যমে এই অ্যাপটি তৈরি করেছে দেশটির ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার।

করোনাভাইরাসের সংক্রমণ শেষে অ্যাপটি জনসারধারণের উপর নজরদারি করতেও ব্যবহৃত হতে পারে এমন আশংকা করছেন প্রাইভেসি অ্যাক্টিভিস্টরা। দ্য ইন্টারনেট ফ্রিড নামের একটি সংগঠন জানিয়েছে, অ্যাপটি চেকী ধরনের অ্যালগরিদম ব্যবহৃত হচ্ছে সে বিষয়ও কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ কী?

আশেপাশে থাকা কোনো ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত কিনা, আক্রান্ত ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিলেন এবং কারা তার সংস্পর্শে এসেছিলেন তা কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের মাধ্যমে জানা যায়। করোনাভাইরাসে আক্রান্ত হলে ব্যবহারকারী অ্যাপটির মাধ্যমে অ্যালার্ট পাঠিয়ে তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে সতর্ক করতে পারবেন। এতে সেই ব্যক্তি সতর্ক হয়ে করোনা টেস্ট করতে পারবে বা আইসোলেশনে থাকতে পারবে।

এখনও করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন আসেনি। এমন পরিস্থিতে অনেক দেশ কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ দিয়ে সম্ভাব্য রোগী শনাক্ত করেছে এবং এদেরকে চিন্নিত করে আইসোলেসন এ পাঠাচ্ছে এইভাবেই আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা চলছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…