এখন খবর

কবি শঙ্খ ঘোষের প্রয়াণের এক সপ্তাহ কাটতে না কাটতেই করোনার বলি তাঁর স্ত্রী প্রতিমা দেবী, শোকের ছায়া পরিবারে

নিউজ ডেস্ক: কবি শঙ্খ ঘোষের প্রয়াণের পর ৮ দিনও কাটল না, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তাঁর ৬৫ বছরের সঙ্গিনী প্রতিমা ঘোষ। কোভিড আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের  স্ত্রী প্রতিমা ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। মাত্র ৮ দিনের ব্যবধানে করোনা কেড়ে নিল প্রবীণ দম্পতির প্রাণ।

পরিবার সূত্রে খবর, প্রতিমাদেবী এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাঁকে বাড়ি থেকে স্থানান্তরিত করা যায়নি। বাড়িতেই এদিন ভোরে প্রয়াত হয়েছেন তিনি। শোকের ছায়া পরিবারে। সাতসকালে দুঃসংবাদ পেয়ে স্তব্ধ কবি পরিবারের শুভানুধ্যায়ীরাও।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। সংক্রমিত হন প্রতিমা দেবীও। কবির ইচ্ছা মেনে তারপর থেকেই বাড়িতেই তাঁদের চিকিৎসা চলছিল। গত ২১ এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। তার ঠিক ৮ দিনের মাথায় জীবনাবসান হল প্রতিমা দেবীর।

প্রতিমা দেবী জলপাইগুড়ির মেয়ে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কবির সঙ্গেই পড়াশোনা করতেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছিলেন। সঙ্গে প্রতিমা দেবীর লেখা অসংখ্য বইও আছে। ৬৫ বছরের দাম্পত্য জীবন একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খ ঘোষ এবং প্রতিমা দেবী।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…