তৃতীয় দফার ভোটে মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

৬১৮ কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটে মোতায়েন থাকছে।আর দুই দিন পর রাজ্যে তৃতীয় দফায় ৩১ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হবে। ওই দিন নির্বাচনের জন্য মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

সম্প্রতি নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে৷জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। হাওড়া গ্রামীণ এলাকায় ১৩৩ এবং কমিশনারেট এলাকায় ১১ সহ মোট ১৪৪ কোম্পানি এবং হুগলি জেলায় ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।

বেশ কিছুদিন আগে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হয়েছে।এই দ্বিতীয় দফার নির্বাচনে দুই জেলায় মোট ৬৫১ কোম্পানি আধাসেনা মোতায়েন ছিল। পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাঁকুড়ায় ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দক্ষিণ ২৪ পরগনায় ছিল ৭২ কোম্পানি আধাসেনা। শুধুমাত্র নন্দীগ্রামেই থাকছে ২১ কোম্পানি আধাসেনা মোতায়েন ছিল।

এছাড়া নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার ভোট পরবর্তী হিংসা রুখতে ১ কোম্পানি মহিলা সহ মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে রয়েছে।

তৃতীয় দফায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করতে শনিবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সংশ্লিষ্ট তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, এবং জেলার তথ্য প্রযুক্তির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…