নিজস্বসংবাদদাতা, মেদিনীপুর* তিন দিনের সফরে পরিবেশ সচেতনতা, মালভূমি সংরক্ষণ, বন ও বনপ্রাণ সংরক্ষণের বার্তা নিয়ে তমলুক থেকে সিমলাপালের উদ্দেশ্যে বাইক যাত্রা শুরু করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যর।এই যাত্রার এবারের মূল বার্তা হচ্ছে”মালভূমি বাঁচাও ও বন্যপ্রাণ বাঁচাও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মোট ২২ জন সদস্যের একটি অভিযাত্রী দল এই যাত্রায় অংশ নিয়েছে।দলবদ্ধ ভাবে যাত্রা শুরুর আগে একটি টিম যাত্রা শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে অপর টিম শুরু করে মেদিনীপুর কলেজ মাঠ থেকে। পরে চৌরঙ্গী থেকে একজোট হয়ে এগিয়ে যান বাইক আরোহীরা। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর কলেজ মাঠে এই যাত্রার সূচনা করেন কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী।এই পুরো টিমে টীম লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন অরিন্দম দাস। সঙ্গে রয়েছেন কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা,প্রতিষ্ঠা সম্পাদক মৌসম মজুমদারসহ অন্যান্যরা। মেদিনীপুর কলেজ মাঠে যাত্রার সূচনার সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি স্নেহাশিস চৌধুরী, সদস্য সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। অভিযাত্রী দলটিতে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন সংগঠনের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া, অপূর্ব কুমার জানা,দীপ বসু গৌতম নন্দ, জয়দেব মন্ডল, কালীচরণ দাস, শুভময় মজুমদার, ভাস্করব্রত পতি, আলোক মাইতি,হারধন মানি প্রমুখ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর থেকে অভিযাত্রী দলে রয়েছেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুভাষ জানা, প্রসূন কুমার পড়িয়া,সন্তু জানা, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, শান্তনু ঘোষ, শুভ্রাংশু সামন্ত, শান্তনু অধিকারী, পূর্ণ চন্দ্র ভূঁইয়া প্রমুখ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…