TRENDS

পোশাক বদল

Abhirup Maity
  1. পোশাক বদল✒️কলমে: বনশ্রী রায় দাস

শান্তি নগরের তাবৎ মনোহর চড়াই
পালক খুঁটিয়ে নেয় জোড়া ঠোঁটে ।
হৃদি-উদ্যানে একটি বুনোফুল রেখে
ফুসফুসকে বলি জোরে শ্বাস নাও।                   প্রতিটি চৌকাঠে এখন
অন্ধপুরের দ্বাররক্ষী ।                                    জলের স্রোতে মেলে দেই রোদ ,
দরদী আকাশের নাভি থেকে ভয়ের কংসাল ভেসে এলে
মেঘের খণ্ড চুবিয়ে রাখি জলে ।
পোশাক বদলের শুভক্ষণ আরও কতদূরে ?পৃথিবীর পোশাকে আশাকে
বাসা বেঁধেছে বিষ পিঁপড়ে।
* *——**

ঘাতক সময়
———-                                                      মোহজালে গেঁথে আছে তৃতীয়ার চাঁদ
নদীর অতলে হিম জরায়ু যেন                                  রুটি স্যাঁকা জালে সেঁকে নিচ্ছি
এপিঠ ওপিঠ ।
ফুটে ওঠে কলঙ্কের পচন ।
আমরা প্রত্যেকেই গুপ্ত ঘাতক ।
কলাপাতার ছায়া দোলায় স্পষ্ট
ভূতের উপস্থিতি ।
ভবিষ্যত যেন অলৌকিক তারে
শুকোতে দেওয়া পাজামা
নড়ছে কিন্তু এগোতে পারছে না ।

*——–*

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join