TRENDS

রক্তাক্ত জেএনইউ, নিন্দায় সব মহল, সোমবার দেশ জুড়ে রাস্তায় নামছে ক্যাম্পাস

Abhirup Maity
রক্তাক্ত জেএনইউ, নিন্দায় সব মহল, সোমবার দেশ জুড়ে রাস্তায় নামছে ক্যাম্পাস

নিজস্ব সংবাদদাতা: রবিবার সন্ধ্যায়  জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখোশ পরা দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে ঘটনার নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘটনার নিন্দা করেছেন৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হামলার তীব্র নিন্দা করে বলেন, ‘এটা অত্যন্ত জঘন্য কাজ। গণতন্ত্রের লজ্জা। জেএনইউ-এর পরিস্থিতি খতিয়ে দেখতে এবং পড়ুয়াদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই সাংসদ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ‘ভয়ঙ্কর ছবি। যে বিশ্ববিদ্যালয়কে আমি তর্ক আর মত বিনিময়ের স্থান হিসেবে চিনি সেখানে এমন ঘটনা ভাবা যায় না।’ জয়শঙ্কর টুইট করেন, ‘জেএনইউ-এর ঘটনার ছবি দেখেছি। এটা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির বিরোধী।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাহুল গান্ধী বলেন, ‘জেএনইউ-র পড়ুয়া ও শিক্ষকদের উপর মুখোশধারী দুষ্কৃতীদের হামলা অত্যন্ত নিন্দনীয়। অনেকেই গুরুতর জখম হয়েছেন। ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে চলছে দেশ। সাহসী পড়ুয়ারা সরব হওয়ায় ভয় পেয়ে গিয়েছে তারা। আজ জেএনএউ-এ হিংসা সেই ভয়েরই প্রতিফলন।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও ছাত্রসমাজ থেকে বুদ্ধিজীবী সকলেই সরব হয়েছেন৷ জেএনইউয়ের পাশে থাকার বার্তা দিয়ে ঘটনার প্রতিবাদ করেছে বম্বে আইআইটি, আলিগড় মুসলিম বিশ্বদ্যালয়, যাদবপুর বিশ্বিদ্যালয়ের মতো দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার রাতেই ক্যাম্পাসগুলিতে প্রতিবাদ ফেটে পড়েছে। জেএনইউর পাশাপাশি মিছিল হয়েছে যাদবপুর, আলিগড়, হায়দ্রাবাদের ক্যাম্পাসেও। সোমবার ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join