এখন খবর

উত্তপ্ত কেতুগ্রামের রাজ্য জুড়ে ১০১ নম্বর বুথ! রাজনৈতিক হিংসার শিকার দুধের শিশুরা

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটে আবারও রাজনৈতিক হিংসার শিকার দুধের শিশুরা। কোলের শিশুুুুকে ফেলে দেওয়া হল নর্দমায়, কয়েক মাসের আরেকটি শিশুর গায়েও পড়ল থাপ্পড়। ভয়ঙ্কর অভিযোগে তপ্ত পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকা। অভিযোগের তির তৃণমূলের দিকে।

বৃহস্পতিবার ষষ্ঠা দফা নির্বাচনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে কেতুগ্রামের রাজুড়ের ১০১ নম্বর বুথ। বিজেপি কর্মী সমর্থকরা ভোট দিতে গেলে, তাঁদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আটকাচ্ছে বলে অভিযোগ ওঠে। প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরা। এরপর দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

পরবর্তীকালে এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি শুরু হয়। অভিযোগ, বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে মারধর করা হয়। সেসময় সামনে পড়ে যায় দুই শিশু। অভিযোগ তাঁদের মধ্যে এক জনকে নর্দমায় ফেলে দেওয়া হয়। তার মাথায় ও পায়ে চোট লেগেছে। কয়েক মাসের শিশুর গায়েও লাগে থাপ্পড়।

হাউ হাউ কেঁদে ওঠে দুই শিশু। অভিযোগ, উন্মত্ত দুষ্কৃতীদের তাতে কোনও ভ্রূক্ষেপই ছিল না। আক্রান্ত শিশুর মায়ের কথায়, “ওরা বলছিল সব সুদ্ধকে ধরে মার” ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা এলাকায়। সূত্রের খবর,ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য,বেশ কিছুদিন আগে চতুর্থ দফার নির্বাচনেও দুধের শিশুরা রাজনৈতিক শিকার হয়েছিলেন।শীতলকুচিতে এক বুথের ভিতর থেকেই মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল। পরে গ্রামেরই একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…