এখন খবর

দাসপুর করোনা আক্রান্তের ছয় ঘনিষ্ট চিহ্নিত, পাঠানো হল কোয়ারেন্টাইনে, করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবক আহ্বান পুলিশের



নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গ্রামের করোনা আক্রান্ত যুবকের কাছাকাছি থাকা ৬ পারিবারিক সদস্যকে নিকটবর্তী সরবেড়িয়া হাসপাতালে কোয়ারেন্টাইনে সরিয়ে নিয়ে গেল জেলা প্রশাসন । পাশাপাশি আরও কে কে ওই যুবকের সংস্পর্শে এসেছিলেন তার খোঁজও শুরু করেছে পুলিশ। মঙ্গলবারই ৩০বছরের ওই যুবককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে বেলেঘাটা আই.ডি হাসপাতালে স্থানান্তরিত করার পরই একটি সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার দিনেশ কুমার।

কুমার জানিয়েছেন, ” ভিন রাজ্যে সোনার কারিগরের কাজ করা ওই যুবক মুম্বাই থেকে খড়গপুর ও খড়গপুর থেকে ট্রেনে আসার পর সেখান থেকেই গৌরা অবধি একটি মারুতি ওমনি ভ্যানে এসেছিলেন। তারপর বাইকে বাড়ি ফেরেন। আমরা যতদুর খবর পেয়েছি ওই যুবক বাড়ি ফেরার পর খুব বেশি ঘোরাঘুরি করেননি। আমরা তাঁর ঘনিষ্ট ৬জনকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে নিয়েছি। বাকি যদি কেউ তাঁর সংস্পর্শে এসেছেন বলে মনে করেন যোগাযোগ করুন। আমরা সমস্ত রকম সাহায্য করব।”
পুলিশ সুপার জানান, ‘এই মুহূর্তে জেলায় ২০হাজার মত ব্যক্তি রয়েছেন যাঁরা ভিন রাজ্য থেকে ফিরেছেন। এঁদের ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে যাতে এঁরা হোম কোয়ারেন্টাইনে থাকেন। পাশাপাশি লকডাউন চলাকালিন ৩০০জন শ্রমিক ফিরেছেন যাঁদের কোয়ারেন্টাইনে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে।’

পুলিশ সুপার আরও জানান, বাইরের রাজ্য থেকে আসা মানুষদের ওপর নজরদারি করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে সংযুক্ত দুটি জাতীয় সড়কে ১৬ টি পোস্ট করে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে।
তবে গুরুত্বপুর্ন আরও একটি ঘোষনা এদিন পুলিশের পক্ষ থেকে করে জানানো হয়েছে,” করোনা মোকাবিলার মত বৃহৎ পরিসরের কাজে বর্তমান পরিকাঠামো অপ্রতুল। তাই জেলার মানুষদের কাছে স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন জানানো হচ্ছে। কেউ গ্রামে গ্রামে মানুষদের বোঝানো, কেউ হাসপাতালে রুগীর সহায়তা ইত্যাদি নানা কাজে যোগ দিতে পারেন। যদি কাজ করতে চান তবে পুলিশের দেওয়া হেল্পলাইনে ফোন করে নাম রেজিষ্টার করতে পারেন। পুলিশ সময়মত কাজে যোগদানের জন্য ডেকে নেবে। নম্বরটি হল ৮০০১০০৭৮৬৮ ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…