Photo credit‘weibo’
ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই হিমালয়ে ফাইভজি পরিষেবা শুরু হচ্ছে। চীনের জনপ্রিয় টেলিকম কোম্পানি চায়না টেলিকম ও হুয়াওয়ে একসঙ্গে হাত মিলিয়ে বিশ্বের উচ্চতম শৃঙ্গে আধুনিকতম টেলিকম প্রযুক্তি নিয়ে আসছে।
ইতিমধ্যেই এভারেস্টের দুটি ক্যাম্পে ফাইভজি সার্ভিসের জন্য প্রয়োজনীয় যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। চায়না টেলিকম জানিয়েছে ৬৫০০ মিটার উচ্চতার ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ বাকি রয়েছে।
এই উচ্চতায় ফাইভ জি যন্ত্রাংশ বসাতে ১৫০ জন কর্মী কাজ করছেন। এর জন্য যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী মিলে মোট ৮ টনের জিনিসপত্র পৌঁছেছে পর্বতশৃঙ্গে
২৫ এপ্রিলের এপ্রিলের আগে এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছে সংস্থাটি এর ফলে এভারেস্ট শৃঙ্গে ফাইভ জি নেটওয়ার্ক নেটওয়ার্ক পৌঁছে যাবে।
চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইট থেকে জানা গেছে যে ১৯ এপ্রিল ৫৩০০ মিটার ও ৫৮০০ মিটার উচ্চতায় দুটি ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। আগামী শনিবারের মধ্যে ৬৫০০ মিটার উচ্চতার ক্যাম্পে ফাইভ জি যন্ত্রাংশ বসানোর কাজ শেষ হবে বলে তারা জানিয়েছে।
চায়না মোবাইল এভারেস্ট শৃঙ্গে ফাইভজি পরিষেবা পৌঁছে দিতে হুয়াওয়ের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করেছে
যার ফলে এভারেস্টে ১ জিবিপিএস স্পিডে ডাউনলোড করা যাবে।
ফাইভ জি পরিষেবা শুরু হলে পর্বতারোহীদের বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে সুবিধা হবে। ফলে এভারেস্ট জয় আগের থেকে সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…